শিরোনাম :
প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ১ ডিসেম্বর থেকে, লটারি ১৫ ডিসেম্বর তিন ঘণ্টায় পৌঁছানোর মেগা প্রকল্প ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকের মজুরি নির্ধারণে নতুন জরিপ চায় সিপিডি শ্রমিক অসন্তোষে ধাক্কা, রপ্তানি আদেশে বড় পতন পোশাক খাতে জানুয়ারির রেকর্ডের পর স্বর্ণের দাম কেন ক্রমাগত কমছে ওয়ানডে দলে রদবদলের আভাস, অনিশ্চয়তায় সৌম্য, মোসাদ্দেক ও সোহান খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে মাঠে নামল বাংলাদেশ ব্যাংক এসএমই পণ্য মেলার উদ্বোধনে ৯ উদ্যোক্তাকে প্রধানমন্ত্রীর পুরস্কার বিদায়ের শঙ্কায় মেসিদের ইন্টার মায়ামি

তিন ঘণ্টায় পৌঁছানোর মেগা প্রকল্প ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে প্রবেশ-নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়েতে রূপান্তরের বড় প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকার। প্রায় আড়াই শ কিলোমিটার দীর্ঘ এই পথের কোথাও থাকবে উড়ালপথ, কোথাও মাটির ওপর সড়ক। প্রকল্প শেষ হলে ঢাকা থেকে চট্টগ্রামে যেতে সময় লাগবে তিন ঘণ্টা। এখন গড়ে লাগে সাত ঘণ্টা। যানজট বা দুর্যোগে এই সময় আরও বাড়ে।

কেমন হবে এক্সপ্রেসওয়ে

প্রস্তাবিত এক্সপ্রেসওয়ে শুরু হবে ঢাকার যাত্রাবাড়ী থেকে, শেষ হবে চট্টগ্রামের সাগরিকা মোড়ে। পথটি মোটামুটি বর্তমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের (এন-১) গতিপথ ধরেই এগোবে। পুরো দৈর্ঘ্য প্রায় ২৩৩ কিলোমিটার। সাধারণ মহাসড়কের মতো যেকোনো জায়গা থেকে এখানে ওঠা বা নামা যাবে না। যানবাহনকে ব্যবহার করতে হবে নির্ধারিত প্রবেশ ও বহির্গমন পথ।

মূল সড়কের ছয় লেনে চলবে দ্রুতগতির যানবাহন। স্থানীয় যানবাহনের জন্য দুই পাশে থাকবে আলাদা দুটি সড়ক। অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেলসহ স্থানীয় যানবাহন এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে না। এই পথ ব্যবহারের জন্য টোল দিতে হবে।

প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও নকশাসংক্রান্ত নথি থেকে এসব তথ্য পাওয়া গেছে। ২০২৫ সালে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে সমীক্ষা ও বিস্তারিত নকশা তৈরি হয়। এতে ২০২৭ সালের জানুয়ারিতে কাজ শুরু এবং ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। বাস্তবায়নের দায়িত্বে আছে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

তিন বিকল্প, তিন রকম ব্যয়

নকশায় নির্মাণের তিনটি বিকল্প দেখানো হয়েছে। একটিতে পুরো পথই উড়ালপথে করার প্রস্তাব আছে। বাকি দুটিতে উড়ালপথের পাশাপাশি মাটির ওপর দিয়েও সড়ক নির্মাণের কথা বলা হয়েছে। প্রতিটি বিকল্পের ব্যয় আলাদা।

সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে দ্বিতীয় বিকল্পটি বাছাই করা হয়েছে। এতে প্রায় ৬৫ কিলোমিটার উড়ালপথে এবং বাকি প্রায় ১৬৮ কিলোমিটার মাটিতে হবে। নির্মাণব্যয় ধরা হয়েছে ৭১ হাজার ২১৩ কোটি টাকা। এর সঙ্গে ২০ বছরের পরিচালন ব্যয় ৫৪ হাজার ১৬৫ কোটি টাকা যোগ করলে মোট ব্যয় দাঁড়ায় ১ লাখ ২৫ হাজার ৩৭৮ কোটি টাকা।

সওজ সূত্র অনুযায়ী, আরেকটি বিকল্পে ৯৫ কিলোমিটার উড়ালপথ ও প্রায় ১৩৮ কিলোমিটার মাটিতে রাখার কথা আছে। সেখানে নির্মাণব্যয় ৭৯ হাজার ২২৫ কোটি টাকা। পরিচালন ব্যয় ১ লাখ ২৬ হাজার কোটি টাকার বেশি। দুটি মিলিয়ে মোট ব্যয় ২ লাখ ৫ হাজার কোটি টাকার বেশি।

তৃতীয় বিকল্পে পুরো ২৩২ দশমিক ৭৬ কিলোমিটারই উড়ালপথে নির্মাণের প্রস্তাব রয়েছে। শুধু নির্মাণেই খরচ হবে প্রায় ১ লাখ ৫২ হাজার কোটি টাকা। পরিচালন ব্যয় যোগ করলে মোট খরচ দাঁড়াবে প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা।

নির্মাণের পরিকল্পনা

পরিকল্পনা অনুযায়ী, বিদ্যমান চার লেনের মহাসড়ক এক্সপ্রেসওয়েতে উন্নীত হবে। যানবাহনের চাপ বুঝে বিভিন্ন অংশে লেনের ব্যবস্থা আলাদা হবে। ঢাকা থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত পুরোটাই উড়ালপথে ১০ লেনের মহাসড়ক করার প্রস্তাব আছে। বাকি অংশে মূল সড়ক হবে ছয় লেনের। পাশে থাকবে স্থানীয় যানবাহনের লেন।

প্রকল্পে সাতটি বড় সংযোগস্থল বা সিস্টেম ইন্টারচেঞ্জ নির্মাণের কথা আছে। এগুলোর মাধ্যমে এক্সপ্রেসওয়ে অন্য গুরুত্বপূর্ণ মহাসড়ক ও সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। নির্ধারিত সংযোগস্থল ছাড়া কোনো যানবাহন ঢুকতে বা বেরোতে পারবে না। ফলে দূরপাল্লার ও স্থানীয় যানবাহনের চলাচল আলাদা থাকবে।

এ ছাড়া থাকছে:

  • ছোট সড়ক থেকে যানবাহন ওঠানামার জন্য ২৯টি সার্ভিস ইন্টারচেঞ্জ
  • স্থানীয় যানবাহন ও পথচারীদের জন্য ৯১টি আন্ডারপাস
  • চার স্থানে রেলক্রসিংয়ের ওপর উড়ালপথ বা সেতু, যাতে রেল চলাচলের কারণে এক্সপ্রেসওয়ের যানবাহনকে থামতে না হয়
  • বিভিন্ন স্থানে নতুন নয়টি সেতু

১০৪টি টোল প্লাজা

টোল আদায়ের জন্য চারটি প্রধান ও ১০০টি ছোট বা স্যাটেলাইট টোল প্লাজা নির্মাণের প্রস্তাব রয়েছে। প্রধান প্লাজা বসবে নারায়ণগঞ্জের মদনপুরে একটি, কুমিল্লার সুয়াগাজী বাজারে দুটি এবং চট্টগ্রামের সলিমপুরে একটি। প্রতিটি প্রধান প্লাজায় ১০টি এবং প্রতিটি স্যাটেলাইট প্লাজায় দুটি করে গেট থাকবে। টোল আদায় হবে আধুনিক ইলেকট্রনিক পদ্ধতিতে।

যানবাহন থামানো, বিশ্রাম ও প্রয়োজনীয় সেবার জন্য চারটি সার্ভিস এরিয়া হবে। সেখানে থাকবে খাবার, বিশ্রাম, জ্বালানি, বৈদ্যুতিক গাড়ির চার্জিং, মেরামত ও পার্কিংয়ের সুবিধা। পণ্যবাহী যানবাহনের জন্য ১৫টি স্থানে আলাদা ট্রাক পার্কিং থাকবে, যেখানে প্রায় তিন হাজার যান রাখা যাবে।

জমির প্রশ্নে নথির তথ্য হলো, প্রয়োজনীয় জমির প্রায় ৯২ শতাংশ ইতিমধ্যে সওজের বিদ্যমান সড়কসীমার মধ্যে আছে। অতিরিক্ত লাগবে প্রায় ১৪৫ হেক্টর, যার বড় অংশ যাবে সংযোগস্থল, টোল প্লাজা ও সার্ভিস এরিয়ায়। জমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিদ্যুৎ-গ্যাসসহ পরিষেবা লাইন সরানোর জন্য একটি সহায়ক প্রকল্পের প্রস্তাবও আছে। সওজ সূত্র জানিয়েছে, এতে সাত হাজার কোটি টাকার বেশি খরচ হতে পারে।

কেন এই প্রকল্প

সওজ সূত্র বলছে, চট্টগ্রাম বন্দরের সঙ্গে রাজধানী ও দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগের প্রধান পথ এই মহাসড়ক। এ পথ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের ৯২ শতাংশ ও রপ্তানি বাণিজ্যের ৮১ শতাংশ পরিচালিত হয়। সে কারণে একে অর্থনীতির লাইফলাইন হিসেবে দেখা হয়।

সমীক্ষায় বলা হয়েছে, অপর্যাপ্ত সক্ষমতা, বিভিন্ন ধরনের যানবাহনের একসঙ্গে চলাচল ও বাড়তে থাকা যানজটে যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় বাড়ছে। সড়কের সেবার মান কমছে, বাড়ছে নিরাপত্তাঝুঁকিও। এসব সমস্যা কমিয়ে দ্রুত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ গড়াই এক্সপ্রেসওয়ের অন্যতম উদ্দেশ্য।

শিল্প ও বিনিয়োগেও গতি আনার কথা বলা হয়েছে। এক্সপ্রেসওয়ে হলে প্রধান শিল্পাঞ্চল, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ও তৈরি পোশাকশিল্পের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হবে। এতে বিদেশি বিনিয়োগ আসার পাশাপাশি পণ্য পরিবহনে গতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া কর্মসংস্থান তৈরি এবং মোট দেশজ উৎপাদনে (জিডিপি) অবদান বাড়ানোর পরিকল্পনা আছে। এশিয়ান হাইওয়ে, আঞ্চলিক সহযোগিতা উদ্যোগ ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) সঙ্গে সংযোগও লক্ষ্যগুলোর একটি।

সমীক্ষায় ২০২৩ সালের যানবাহন চলাচলের তথ্য ধরা হয়েছে। সেখানে দেখা যায়, যাত্রাবাড়ী থেকে সোনারগাঁ অংশে দৈনিক ৫৫ থেকে ৭২ হাজার যানবাহন চলে। সোনারগাঁ থেকে কুমিল্লার সুয়াগাজী বাজার পর্যন্ত এই সংখ্যা ৪৫ থেকে ৫৫ হাজার। সুয়াগাজী বাজার থেকে সাগরিকা মোড় পর্যন্ত চলে ৩৮ থেকে ৪৫ হাজার।

নতুন এক্সপ্রেসওয়ের সঙ্গে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ইনার রিং রোড ও আউটার রিং রোডের সমন্বয়ের পরিকল্পনা আছে। চট্টগ্রামে আউটার রিং রোড ও কর্ণফুলী টানেলসহ বিদ্যমান নেটওয়ার্কের সঙ্গে সংযোগের কথাও নকশায় উল্লেখ করা হয়েছে।

অর্থায়ন ও সরকারের ভূমিকা

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) বাস্তবায়নের পরিকল্পনা আছে। পাশাপাশি সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে বিদেশি অর্থায়নের চেষ্টাও হতে পারে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের চূড়ান্ত নির্দেশনা ছাড়া এগোনো যাবে না। আগামী সপ্তাহেই এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা আছে।

নির্মাণের বেশির ভাগ ব্যয় বহন করবে ঠিকাদার প্রতিষ্ঠান। তবে নির্মাণব্যয়ের ৩০ থেকে ৪০ শতাংশ সরকারি সহায়তা লাগতে পারে, যাকে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং (ভিজিএফ) বলা হয়। সমীক্ষা অনুযায়ী, ৬৫ কিলোমিটার উড়ালপথ ধরে হিসাব করলে সরকারকে জোগাতে হবে সাড়ে ২১ হাজার কোটি টাকা।

সমীক্ষায় কনসেশন মেয়াদ ধরা হয়েছে ২৫ বছর। এর মধ্যে নির্মাণে পাঁচ বছর ও পরিচালনায় ২০ বছর। কনসেশন মেয়াদ হলো নির্মাণের পর ঠিকাদার কত বছর পরিচালনা করে সরকারের কাছে হস্তান্তর করবে, সেই সময়।

টোল থেকে ২০ বছরে মোট প্রায় ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা আয়ের পূর্বাভাস আছে। ভবিষ্যৎ আয় বর্তমান মূল্যে হিসাব করলে তা দাঁড়ায় ৪৪ হাজার ৬৪১ কোটি টাকা। তাই কনসেশন মেয়াদ কমবেশি হতে পারে বলে জানিয়েছেন সওজের কর্মকর্তারা।

সওজের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের সবচেয়ে ব্যস্ত সড়ক, তাই এর সক্ষমতা বাড়ানো জরুরি। তাঁর ভাষ্য, সমীক্ষা ও নকশার কাজ শেষ। সরকারের শীর্ষ পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এলেই কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে।

প্রকল্পের পেছনের ইতিহাস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বাড়তে থাকায় সরকার ২০০৪ সালে প্রবেশনিয়ন্ত্রিত মহাসড়কের পরিকল্পনা নেয়। ২০০৮ সালে এডিবি সম্ভাব্যতা যাচাই ও নকশার জন্য প্রায় ১০০ কোটি টাকা ঋণ দিতে আগ্রহ দেখায়। ২০১৩ সালের মার্চে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কমিটি পিপিপির অধীনে বাস্তবায়নের অনুমোদন দেয়। পরের মাসে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ হয়। ২০১৫ সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রতিবেদন উপস্থাপন করা হলে তিনি সম্মতি দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন সময়ে চীনের একাধিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছে:

  • ২০১৫ সালে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি (সিএইচইসি) সরকারের সঙ্গে সমঝোতা স্মারক সই করে। একই বছর পলিটেকনোলজি ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনও আগ্রহ প্রকাশ করে।
  • ২০১৬ সালে চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ (সিআরআইজি) অর্থায়নসহ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেয়।
  • ২০১৭ সালের আগস্টে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিএসসিইসি) জিটুজি ও বিওটি ভিত্তিতে নির্মাণের প্রস্তাব দেয়।

২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রকল্পটি বাতিল করে। সওজের সূত্র বলছে, গুরুত্বপূর্ণ মহাসড়কটি চীনা কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাবে—এমন যুক্তিতে সরকারের ভেতরেই বিরোধিতা ছিল। সে কারণেই প্রকল্প আর এগোয়নি।

পরে অন্তর্বর্তী সরকারের আমলে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আবার পরামর্শক নিয়োগ হয়। বিএনপির নির্বাচনী ইশতেহারেও এই এক্সপ্রেসওয়ে নির্মাণের অঙ্গীকার ছিল। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর প্রকল্প বাস্তবায়নে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।

বিশেষজ্ঞের মত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হক বলেন, দেশের একটি মহাসড়কই এক্সপ্রেসওয়েতে রূপান্তর করতে হলে সবার আগে করতে হবে ঢাকা-চট্টগ্রাম করিডর। কৌশলগত দিক থেকেও এর গুরুত্ব বেশি। তাঁর মতে, এই পথে অর্থ ব্যয় করলে তা দ্রুত ফিরে আসবে, আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানে ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আঞ্চলিক যোগাযোগেও সহায়ক হবে।

সামছুল হক আরও বলেন, এই মহাসড়কে অর্থ ব্যয়ে সরকার উদার হলে সমস্যা নেই। সর্বোচ্চ সদ্ব্যবহারের জন্য বাড়তি অর্থ লাগলেও তা ব্যয় করা উচিত। পুরোটা উড়ালপথে করলে লাভ বেশি হয় কি না, সেটিও বিবেচনায় নেওয়া যেতে পারে বলে মত দেন তিনি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিদায়ের শঙ্কায় মেসিদের ইন্টার মায়ামি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

তিন ঘণ্টায় পৌঁছানোর মেগা প্রকল্প ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে

আপডেট সময় ০৪:৫২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬