আদানির একটি ইউনিট ২৩ দিন বন্ধ

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে ২৩ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। ৮০০ মেগাওয়াট ক্ষমতার এই ইউনিটটি বার্ষিক রক্ষণাবেক্ষণের কাজে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।

আদানি পাওয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এ কাজের পরিকল্পনা আগে থেকেই করা ছিল। বন্ধ থাকার সময়ে ইউনিটটিতে প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সেবা ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সম্মতি নেওয়া হয়েছে।

কেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি এ সময় স্বাভাবিকভাবেই চালু থাকবে বলে জানিয়েছে আদানি পাওয়ার। অর্থাৎ রক্ষণাবেক্ষণ চলাকালে কেন্দ্রটির অর্ধেক উৎপাদন সক্ষমতা বন্ধ থাকবে।

পিডিবির ঘণ্টাভিত্তিক তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। ওই দিন সন্ধ্যা ৭টায় আদানির কেন্দ্র থেকে সরবরাহ ছিল ৯০১ মেগাওয়াট। আজ বুধবার দুপুর ১টায় কেন্দ্রটি থেকে এসেছে ৯২৭ মেগাওয়াট। এ সময় জাতীয় গ্রিডে মোট বিদ্যুৎ সরবরাহ ছিল ১০ হাজার ৯৮৫ মেগাওয়াট।

সংশ্লিষ্টরা বলছেন, শীতের কারণে এখন বিদ্যুতের চাহিদা কম। তাই আদানির একটি ইউনিট বন্ধ থাকলেও চাহিদা অনুযায়ী সরবরাহে সমস্যা হবে না বলে মনে করছে পিডিবি। তবে চাহিদা বাড়লে পরিস্থিতি ভিন্ন হতে পারে।

সূত্র: আদানি পাওয়ারের সংবাদ বিজ্ঞপ্তি ও পিডিবির ঘণ্টাভিত্তিক তথ্য

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে বদলি ও পদায়নে লটারি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সংলাপ কবে, কীভাবে? এখনও ঠিক হয়নি, এনসিপি-বৈঠকে জামায়াতের অসন্তোষ

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আদানির একটি ইউনিট ২৩ দিন বন্ধ

আপডেট সময় ০৪:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬