শিরোনাম :
৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য পরীমণিকে লিগ্যাল নোটিশ, অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশনা শীতের আমেজে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি শাহজালালের থার্ড টার্মিনাল ঘিরে জাপানি শর্তে বিতর্ক, উদ্বেগে বিশেষজ্ঞরা শেখ হাসিনার বিষয়ে আবেগ নয়, আইনই প্রয়োগ হবে: আইনমন্ত্রী নেতানিয়াহুর বিকল্প গাদি আইজেনকোট: সেনাপ্রধান থেকে সরকার গঠনের দৌড়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন মাদক সেবনে বাধা, ছুরিকাঘাতে নিহত

নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, মোংলা বন্দরে পণ্য খালাস শুরু

সরকারের তরফ থেকে দাবি পূরণের আশ্বাসে প্রায় ৪৫ ঘণ্টা পর কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছেন নৌযান শ্রমিকরা। গতকাল রাতে , নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের সাথে তার কার্যালয়ে বৈঠক করেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতারা। বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক ইউনিয়নের নেতারা।
এদিকে রবিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে মোংলা বন্দরে অবস্থান করা মাদার ভ্যাসেল থেকে খালাস করা শুরু হয়েছে আমদানি পণ্য। মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
১৩টি মাদার ভ্যাসেল থেকে সার, কয়লা, ক্লিংকার ও পাথর খালাস শুরু করে আমদানিকারকরা। সার আমদানিকারক প্রতিষ্ঠান গ্লোরি শিপিংয়ের ব্যবস্থাপক মাহমুদুল ইসলাম ইমন বলেন, নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে তাদের বিপুল পরিমাণ পণ্য আটকা পড়ে। এতে তাদের কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হশ। তবে গতরাতে কর্মবিরতি প্রত্যাহার করে নেয়ায় রবিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে আবার পণ্য খালাস শুরু করা হয় বলেও জানান তিনি।
এর আগে চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে সাত খুনের ঘটনায় ৪ দফা দাবিতে গত ২৬ ডিসেম্বর রাত ১২টা থেকে শুরু হয় নৌযান শ্রমিকদের কর্মবিরতি। এতে অভ্যন্তরীণ নৌরুটে বন্ধ থাকে পণ্য পরিবহন। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাক দেওয়া এ কর্মবিরতিতে বন্ধ ছিল এই বন্দরের পণ্য খালাস।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাদক সেবনে বাধা, ছুরিকাঘাতে নিহত

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, মোংলা বন্দরে পণ্য খালাস শুরু

আপডেট সময় ০৬:০১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪