শিরোনাম :
হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

কোস্ট গার্ডের অভিযানে মোংলার কুখ্যাত সুমন বাহিনীর ৫ চোর আটক 

কোস্ট গার্ডের অভিযানে মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ কুখ্যাত সুমন বাহিনীর ৫  চোর আটক করা হয়েছে।
শুক্রবার ২১ মার্চ রাতে বাংলাদেশ কোস্ট গার্ড’র মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গোয়েন্দা সূত্রে জানা যায়, কুখ্যাত সুমন বাহিনীর একটি দল অদ্য বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশ্যে মোংলা হতে হারবারিয়ার দিকে গমন করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ২১ মার্চ ২০২৫ তারিখ বিকাল ৪ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি চৌকস দল মোংলার ভদ্রা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক বোট তল্লাশি চালিয়ে ০৯ পিস ইয়াবা, আনুমানিক ২৫ গ্রাম গাঁজা, ১২টি দেশীয় অস্ত্র সহ কুখ্যাত সুমন বাহিনীর ৫ জন ছিঁচকে চোরকে আটক করা হয়। জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে পূর্বে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে এবং তারা উক্ত মামলাসমূহের এজহারভুক্ত পলাতক আসামি।
আটককৃত ব্যক্তিরা  মোঃ জনি (১৯), মোঃ আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০),  মোংলা উপজেলার  বাসিন্দা এবং মোঃ আজিম (২৬), মোঃ মেজবাহ (১৯) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।
জব্দকৃত আলামাতসহ আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মোংলা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কোস্ট গার্ডের অভিযানে মোংলার কুখ্যাত সুমন বাহিনীর ৫ চোর আটক 

আপডেট সময় ১২:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫