শিরোনাম :
হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে মোংলায় বিএনপির মিছিল

গত বছরের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মৌন মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
শুক্রবার (১৮ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোংলায় সকাল ১০টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মৌন মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে পথসভা করেন তারা।
এসময় বক্তারা বলেন, গত বছরের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সরকার ক্ষমতাচ্যুত হয়। এই আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয় এবং অনেক আন্দোলনকারী নিহত ও আহত হন। এই ঘটনা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়, যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন এনেছে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মবিসর্জন এবং আহতদের যন্ত্রণা যারা উপলব্ধি করতে পারবে না, তারা কখনোই বুঝতে পারবে না তাদের ত্যাগের মহিমা। যারা আন্দোলন করেছে, গুলিবিদ্ধ হয়েছে, জীবন বাজি রেখে মৃত্যুর ঝুঁকিতে ছিল, তারাই কেবল বুঝতে পারবে যন্ত্রণার ধকল।
বক্তারা আরো বলেন, জুলাইয়ের অংশীদার কারও একার নয়। বিএনপির নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না। যারা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি করে, কেউ কেউ প্রকৃতপক্ষে নির্বাচনকে অনিশ্চিত করতে চায়। আমাদের নেতাকর্মীরা সতর্ক রয়েছে। কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জুমাবাদ মসজিদে-মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে বলেও জানান নের্তৃবৃন্দ।
এসময় উপজেলা বিএনপির সভাপতি আ: মান্নান হাওলাদার, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী, সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক মো: এমরান হোসেন সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে মোংলায় বিএনপির মিছিল

আপডেট সময় ০৫:৪৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫