শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

তারেক রহমানকে স্বাগত জানাতে মোংলায় বিএনপি’র প্রস্তুুতি 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে মোংলায় ব্যাপক প্রস্তুতি চলছে স্থানীয় বিএনপির।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট-০৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম নেতা-কর্মীদের নিয়ে প্রস্তুতি সম্পন্নসহ নানা দিক নির্দেশনা দেন।
এই সংসদীয় আসন থেকে যারা ঢাকায় তারেক রহমানকে স্বাগত জানাতে যাবেন তাদের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থাও করেছেন তিনি। বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথম মোংলায় আগমনে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতা-কর্মীরা। স্থানীয় নেতা-কর্মীদের সাথেও তিনি শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সাথে ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ অন্যান্যরা।
এ সময় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, দল থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। আমি দলের সকলকে সাথে নিয়েই ধানের শীষ প্রতীক নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আসুন আমরা সকলে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।
পরে লায়ন ফরিদ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে দুপুরে পৌর কবরস্থানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের ছোট  ভাই বিএনপি নেতা মাকসুদুর রহমান হারুনের কবর জিয়ারত করেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

তারেক রহমানকে স্বাগত জানাতে মোংলায় বিএনপি’র প্রস্তুুতি 

আপডেট সময় ০৪:৪১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫