শিরোনাম :
ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য পরীমণিকে লিগ্যাল নোটিশ, অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশনা শীতের আমেজে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি শাহজালালের থার্ড টার্মিনাল ঘিরে জাপানি শর্তে বিতর্ক, উদ্বেগে বিশেষজ্ঞরা শেখ হাসিনার বিষয়ে আবেগ নয়, আইনই প্রয়োগ হবে: আইনমন্ত্রী নেতানিয়াহুর বিকল্প গাদি আইজেনকোট: সেনাপ্রধান থেকে সরকার গঠনের দৌড়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন মাদক সেবনে বাধা, ছুরিকাঘাতে নিহত বিকাশ-রকেট এজেন্টকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই মার্কিন শুল্ক চুক্তি নিয়ে স্বচ্ছতা ও খোলামেলা আলোচনা চান ব্যবসায়ীরা

মোংলায় বাকপ্রতিবন্ধীকে লাখ টাকার দোকান দিলেন বিএনপি নেতা ফরিদ 

মোংলায় এক বাকপ্রতিবন্ধীকে লাখ টাকা দিয়ে দোকান করে দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামের বাসিন্দা আরব মোল্লাকে (৪৫) এ দোকান দিয়ে পুনবাসনের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। আরব মোল্লা একজন বাকপ্রতিবন্ধী। তার দুই সন্তানের একজনও তার মত বাকপ্রতিবন্ধী। আরব অনেকটা কর্ম অক্ষম। তাই পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছিলেন তিনি। আরবকে বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা করলেও তার স্থায়ী আয়ের ব্যবস্থার জন্য তার পরিবারকে এ দোকান দিয়ে দেন বিএনপি নেতা ফরিদ। দোকানের জন্য তাকে একলাখ টাকা দেয়া হয়। সেই টাকা দিয়ে দোকান ভরে মাল তুলেছেন তিনি। আরবের পুনবাসনের সেই দোকানের আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন করেছেন বিএনপি নেতা ফরিদ। 
বাকপ্রতিবন্ধী হলেও আরব মোল্লা বিএনপির একজন নিবেদিত কর্মী। তিনি বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধী বিভিন্ন আন্দোলনে ঢাকা ও খুলনাসহ বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছেন।
আরবের স্ত্রী পারুল বেগম বলেন, আমার স্বামী একজন বাকপ্রতিবন্ধী ও কর্ম অক্ষম। তিনি বিএনপির রাজনীতি করেন। সেই সুবাদে বিএনপি নেতা লায়ন ফরিদের সাথে তার ভাল সম্পর্ক। যার প্রেক্ষিতে তিনি আমার স্বামীকে আগেও আর্থিক সহায়তা করেছেন। কিন্তু এবার এক লাখ টাকা দিয়ে আমাদের দোকান দিয়ে দিয়েছেন। দোকান দিয়ে আমরা এখন খেয়ে-পরে বেঁচে থাকতে পারবো। আমরা তার (ফরিদ) জন্য দোয়া করি।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু তালেব হাওলাদার বলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এ এলাকার সকলের প্রাণের মানুষ। তার সাহায্য  সহযোগীতায় এলাকার অনেক মানুষ স্বাবলম্বী হয়েছেন। তিনি রাজনীতির পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসা, বিয়ে, পড়াশুনা, বেকারত্ব দূর ও পুনবাসনে ব্যাপক কাজ করে যাচ্ছেন। শুধু আরব মোল্লা নয় তার মত এমন অনেকেই স্বাবলম্বী হয়েছেন লায়ন ফরিদের
বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই আরবকে এ সহায়তা-সহোগীতা করেছি। এর আগেও তাকে আর্থিক সহায়তা করলেও তা দিয়ে সে প্রতিষ্ঠিত হতে পারেনি। তাই তাকে প্রতিষ্ঠিত করার জন্য দোকান করে দিয়েছি। এদিয়ে সে পরিবার নিয়ে চলতে পারবে। আমরা সমাজের যারা দায়িত্বশীল লোক রয়েছি তারা নিজ নিজ এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ালে দরিদ্ররা উপকৃত হবেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মার্কিন শুল্ক চুক্তি নিয়ে স্বচ্ছতা ও খোলামেলা আলোচনা চান ব্যবসায়ীরা

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় বাকপ্রতিবন্ধীকে লাখ টাকার দোকান দিলেন বিএনপি নেতা ফরিদ 

আপডেট সময় ০৬:১৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫