শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

মোংলায় ২৮৪ বস্তা সরকারি চাল পানিতে 

মোংলায় ইজিবাইকের  সাথে সংঘর্ষে সরকারী চাল বোঝাই গাড়ী  খাদে পড়ে পানিতে ঘটনাস্থলে  তিন জন আহত হয়েছে। মোংলা-মোড়েলগঞ্জ সড়কের মৌখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
(ভালনারেবল উইমেন বেনিফিট) এর আওতায় গরিব ও অসহায়দের মাঝে বিতারণের জন্য ৪৬৮ বস্তা চাল নিয়ে মোংলা উপজেলার  সুন্দরবন ইউনিয়নে যাচ্ছিল আলমসাধু যানবাহন যোগে । আহত ৩ জনের মধ্যে মিলন নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, সরকারী খাদ্য অধিদপ্তরের গরিব ও অসহায়দের জন্য (ভালনারেবল উইমেন বেনিফিট) এর আওতায় ৪৬৮ বস্তা চাল মোংলা খাদ্যগুদাম থেকে সুন্দরবন ইউনিয়নে নেয়ার জন্য আলমসাধু নামের কয়েকটি গাড়ী ভাড়া করে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। সোমবার দুপুরের দিকে একটি গাড়ীতে করে ১৮৪ বস্তা চাল পরিষদে পৌছে দেয়ার পর অন্য  গাড়ীতে ২৮৪ বস্তা চাল বোঝাই করে চালকরা।  সেই চাল নিয়ে মোংলা-মোড়েলগঞ্জ সড়কের মৌখালী ব্রিজে উঠার সময় সামনে একটি অটোবাইক দেখতে পেয়ে গাড়টি নিয়ন্ত্রন করার চেষ্টা করে ড্রাইভার।
 এসময় চাল বোঝাই গাড়ীটি পিছনের দিকে চলে আসলে অন্য একটি অটোবাইকের সাথে সংঘর্ষ হয়। মুহুর্তের মধ্যে নিয়ন্ত্রন হারিয়ে গাড়ীটি চাল সহ উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এসময় আটো চালক মিলন হাওলাদার, আলমসাধুর চালক সাগর ও লুৎফর আহত হয়।
 প্রথমে তাদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে এ ৩ জনের মধ্যে মিলন হাওলাদার (৩০) এর অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে মোংলা থানা  পুলিশ।
সুন্দরবন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মৃধা রেজাউল করিম বলেন, গাড়ী দুর্ঘটনায় ২৮৪ বস্তা সরকারী চালের মধ্যে থেকে মাত্র ৫০ বস্তা চাল উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি চাল কাদাপানিতে পরে নষ্ট হয়েছে-যা খাবার অনুপযোগী।
এব্যাপারে খাদ্য বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। উপজেলা প্রশাসন ঘটনার বিবরণ দিয়ে আবেদন করতে বলেছে বলে জানায় প্যানেল চেয়ারম্যান।
মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র সেখানে পরিদর্শন করা হয়েছে এবং আহতদের চিকিৎসার খোজঁ খবর নেয়া হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় ২৮৪ বস্তা সরকারি চাল পানিতে 

আপডেট সময় ০৪:৫২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫