শিরোনাম :
৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য পরীমণিকে লিগ্যাল নোটিশ, অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশনা শীতের আমেজে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি শাহজালালের থার্ড টার্মিনাল ঘিরে জাপানি শর্তে বিতর্ক, উদ্বেগে বিশেষজ্ঞরা শেখ হাসিনার বিষয়ে আবেগ নয়, আইনই প্রয়োগ হবে: আইনমন্ত্রী নেতানিয়াহুর বিকল্প গাদি আইজেনকোট: সেনাপ্রধান থেকে সরকার গঠনের দৌড়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন মাদক সেবনে বাধা, ছুরিকাঘাতে নিহত

মোংলা কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক

সুন্দরবন সংলগ্ন নলিয়ান এলাকা থেকে ৩ সন্ত্রাসীকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড ও পুলিশের যৌথ বাহিনী। রোববার ভোর ৫ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন প্রকারের অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার সকালে  কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্ট গার্ড পশ্চিম জোন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২ ফেব্রুয়ারি রবিবার ভোর ৫টার দিকে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা ও দাকোপ পুলিশের একটি যৌথ টিম সুন্দরবন সংলগ্ন নলিয়ান কালিনগর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ৩ সন্ত্রাসীকে আটক করে।
দূর্ধর্ষ সন্ত্রাসীরা হচ্ছে মো: হোসেন মোল্লার ছেলে মোঃ ইয়াসিন মোল্লা (৪০), মো: জহুর সানার ছেলে মোঃ সোহরাব সানা (৬০)  ও আ: গফ্ফার সানার ছেলে মোঃ সিরাজুল সানা (৩০)। সন্ত্রাসীদের সকলেই খুলনা জেলার দাকোপ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের তথ্যমতে কালিনগর বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের একটি পুরাতন ভবনে তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় লুকায়িত অবস্থায় ২টি দেশীয় একনলা পাইপ গান, ১টি চাইনিজ কুড়াল ও ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা।
এসকল সন্ত্রাসীরা উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকার মানুষদের ভয়ভীতি, মারধর, লুটপাট, মাছের ঘের দখল ও সন্ত্রাসী কর্মকার্ন্ড চালাতো বলে জানা যায়। এছাড়াও তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একাধিক মামলাও রয়েছে।
জব্দকৃত পাইপ গান, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সান্তাহারে দুটি আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাদক সেবনে বাধা, ছুরিকাঘাতে নিহত

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলা কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক

আপডেট সময় ০৯:০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫