শিরোনাম :
হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

মোংলা বন্দর সিবিএর সাধারণ সম্পাদক পল্টু গ্রেপ্তার

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) সাধারণ সম্পাদক খুরশিদ আলম পল্টুকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগরীর খালিশপুর থানা পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় খুলনার কাস্টমস অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গত ২৬ আগস্ট বিএনপি কার্যালয় ভাংচুরের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
খুরশিদ আলম পল্টু মোংলা বন্দর কর্তৃপক্ষে হারবার কনজারভেন্সী বিভাগে শিল্প মুভমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত রয়েছেন। গ্রেপ্তার হওয়া পল্টু খুলনা মহানগরী আওয়ামী লীগের ১৫ নম্বর ওয়ার্ডের নির্বাহী সদস্য। নানা কারণে মোংলা বন্দরের সাধারণ কর্মচারীদের মাঝে তিনি ব্যাপক সমালোচিত ছিলেন।
তিনি সর্বশেষ ২০২১ সালে অনুষ্ঠিত মোংলা বন্দর কর্তৃপক্ষের সিবিএ কর্মচারী সংঘের (রেজি: নং খুলনা ১৯৫৭) দ্বি বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এরপর ওই নির্বাচনের মেয়াদ শেষ হয়ে গেলেও আইনী জটিলতায় এ নির্বাচন বন্ধ হয়ে যায়। সর্বশেষ আওয়ামী সরকার পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনে সংগঠনটিতে নতুন নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলা বন্দর সিবিএর সাধারণ সম্পাদক পল্টু গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৩৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) সাধারণ সম্পাদক খুরশিদ আলম পল্টুকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগরীর খালিশপুর থানা পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় খুলনার কাস্টমস অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গত ২৬ আগস্ট বিএনপি কার্যালয় ভাংচুরের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
খুরশিদ আলম পল্টু মোংলা বন্দর কর্তৃপক্ষে হারবার কনজারভেন্সী বিভাগে শিল্প মুভমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত রয়েছেন। গ্রেপ্তার হওয়া পল্টু খুলনা মহানগরী আওয়ামী লীগের ১৫ নম্বর ওয়ার্ডের নির্বাহী সদস্য। নানা কারণে মোংলা বন্দরের সাধারণ কর্মচারীদের মাঝে তিনি ব্যাপক সমালোচিত ছিলেন।
তিনি সর্বশেষ ২০২১ সালে অনুষ্ঠিত মোংলা বন্দর কর্তৃপক্ষের সিবিএ কর্মচারী সংঘের (রেজি: নং খুলনা ১৯৫৭) দ্বি বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এরপর ওই নির্বাচনের মেয়াদ শেষ হয়ে গেলেও আইনী জটিলতায় এ নির্বাচন বন্ধ হয়ে যায়। সর্বশেষ আওয়ামী সরকার পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনে সংগঠনটিতে নতুন নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।
আরো পড়ুন : মোংলায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

Share this news as a Photo Card