শিরোনাম :
৭ নভেম্বরের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তারেক রহমান, সিপাহী-জনতার বিপ্লবকে স্মরণ ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান

রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ স্পৃষ্টে সেনা সদস্যসহ নিহত ২

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে স্থাপিত সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।রবিবার (৫ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সেনা সদস্য আরিফ হোসেন ও সেনা ক্যাম্পের ধোপা মো. হাসিব।
পুলিশ ও স্থানীরা জানায়, দুপুরে সেনা ক্যাম্পের ছাদে কাপড় শুকাতে গিয়ে প্রথমে অসাবধানবশত ধোপা হাসিব বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেনা সদস্য আরিফ হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সেনা ক্যাম্প ও তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্তে জানা গেছে, ছাদে কাপড় শুকানোর সময় বিদ্যুৎ তারে স্পর্শ লাগায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। তবে সেনা ক্যাম্পে যোগাযোগ করা হলে বলা হয়, আইএসপিআর এর মাধ্যমে এসংক্রান্ত বিষয়ে প্রেসরিলিজ দেয়া হবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

৭ নভেম্বরের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তারেক রহমান, সিপাহী-জনতার বিপ্লবকে স্মরণ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ স্পৃষ্টে সেনা সদস্যসহ নিহত ২

আপডেট সময় ০৬:৪৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫