শিরোনাম :
হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

আ. লীগ নেতাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নজরুল ইসলাম ঢালী (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার বেলুতী গ্রামে মফিজুল ইসলাম প্রধানের নির্মানাধীন ভবনের দ্বিতীয় তলায় রডের সাথে রশি লাগানো গলায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

তাঁর পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে হত্যার পর তাঁর মরদেহ ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। নিহত নজরুল ইসলাম ঢালী খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

তাঁর স্ত্রী জেসমিন আক্তার বলেন, ‘সোমবার বিকেলে তার সাথে ফোনে শেষ কথা হয়। রাত ৮ টার পর থেকে একাধিকবার ফোন করলেও রিসিভ করেনি।’ তিনি দাবি করেছেন, তাঁর স্বামীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

এদিকে ঘটনাটি তদন্তে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ বিভাগ) রাশেদুল হক চৌধুরীসহ চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পিবিআইয়ের উপ-পরিদশক কবির হোসেন বলেন, ‘শরীরের একটি পায়ের উপরের অংশে ছেঁছড়ানো দাগ রয়েছে। আর কোন অংশে আঘাতের চিহ্ন নেই। প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত কাজ চলছে।’

মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহম্মেদ জানান, তাঁর মৃতদেহ ময়নাদতন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আ. লীগ নেতাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০৫:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪