শিরোনাম :
হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

পূজামণ্ডপে ইসলামি গান, গ্রেপ্তার-১

চট্টগ্রামে জেএমসেন হলের পূজামণ্ডপের সাংস্কৃতিক মঞ্চে ইসলামি গান পরিবেশনের ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে জেএমসেন হলের সাংস্কৃতিক মঞ্চে এসে এ কথা জানান জেলা প্রশাসক। এ সময় পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যায় পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সজল দত্তের সম্মতিতে চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্যরা পূজামণ্ডপের সাংস্কৃতিক মঞ্চে দুটি গান পরিবেশন করেন। এর মধ্যে একটি ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’, অপরটি ‘হিন্দু বলো বৌদ্ধ বলো কিংবা খ্রিষ্টান, সবাই হেথা শান্তি পাবে রে সম্মান’। এ গান পরিবেশনের পরই দর্শকরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন। পরে শিল্পীদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে সংশ্লিষ্টদের সঙ্গে সভা শেষে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ঘোষণা দেন জেলা প্রশাসক ফরিদা খানম। আর পূজামণ্ডপে ইসলামি সংগঠনকে গান পরিবেশনের সুযোগ দেওয়ার অভিযোগে আয়োজক কমিটির যুগ্ম সম্পাদক সজল দত্তকে বহিষ্কার করা হয়।

এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (১১ অক্টোবর) সকালে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : কিশোরগঞ্জের সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেফতার

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পূজামণ্ডপে ইসলামি গান, গ্রেপ্তার-১

আপডেট সময় ১১:৩০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪