ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হান্নান মাসউদ এমপি’র গাড়িবহরে হামলা, আহত ১০

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ তার গাড়িবহর নিয়ে প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ নেতা বেলাল মাঝির নেতৃত্বে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীরা একত্রিত হয়ে গাড়িবহর লক্ষ্য করে গুলি ও হামলা চালায়। হামলার প্রতিবাদে এনসিপির কর্মী-সমর্থকরা এগিয়ে এলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

হামলায় এনসিপির নেতাকর্মীদের ব্যবহৃত ১০টির বেশি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং অন্তত ৫ জন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। অভিযোগ করা হয়, পুলিশের উপস্থিতিতেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই তাণ্ডব চালানো হলেও পুলিশ নীরব ভূমিকা পালন করেছে।

জাতীয় যুবশক্তির হাতিয়া উপজেলা আহ্বায়ক মো. ইউসুফ বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর পুলিশের সামনে এভাবে হামলা কাম্য নয়। নির্বাচন পরবর্তী সময়ে আমাদের ২০ জন নেতাকর্মীর বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, হামলাকারী সন্ত্রাসী বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি এখান থেকে অবস্থান ছাড়ব না। তিনি অভিযোগ করেন, হামলাকারী ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিল।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, আমাদের পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

হান্নান মাসউদ এমপি’র গাড়িবহরে হামলা, আহত ১০

আপডেট সময় ০৫:২০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬