শিরোনাম :
‘উই ওয়্যার হিয়ার’: এআইয়ের বিরুদ্ধে মাইক্রোওয়েভ ইরানের পারমাণবিক তথ্যে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের ১২ সফটওয়্যার তৈরিতে খরচ ৮০ কোটি টাকা, কাজে লাগছে কতটা? ৭ নভেম্বরের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তারেক রহমান, সিপাহী-জনতার বিপ্লবকে স্মরণ ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি

আগামীকাল বিকেলে সারা দেশে বাংলা ব্লকেডের ডাক

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবারও (১১ জুলাই) সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিন বিকেল সাড়ে ৩টা থেকে কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন তারা।

আজ বুধবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেওয়ার আগে পরবর্তী কর্মসূচি ঘোষণার সময় এ কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

এর আগে প্রায় আট ঘণ্টা রাজধানীর বিভিন্ন সড়ক আটকে রেখে আন্দোলন করেছেন কোটাবিরোধীরা। সারা দিন অবরোধের পর বিকেল ৬টার দিকে তারা অবরোধ তুলে নেন। মোটামুটি আট ঘণ্টা পর যান চলাচল করতে শুরু করেছে রাজধানীতে। আজ সকাল থেকে রাজধানীর শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেটসহ অধিকাংশ সড়কে আন্দোলনকারীরা অবরোধ করেন।

শিক্ষার্থীরা মাইকে ঘোষণা দেন, আমাদের যৌক্তিক দাবির জন্য আমরা সড়ক অবরোধ করেছি। জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন আমরা চলতে দেব না। আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাব না। কাউকে ঘটাতেও দেব না। এভাবে তারা কোটা প্রথাবিরোধী নানা স্লোগান ধরেন। দিনভর নানা স্লোগান ও গণসংগীতের সুরে কোটাবিরোধী আন্দোলন জমিয়ে রাখেন তারা।

আরো পড়ুন : কোটা বহালের হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

‘উই ওয়্যার হিয়ার’: এআইয়ের বিরুদ্ধে মাইক্রোওয়েভ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আগামীকাল বিকেলে সারা দেশে বাংলা ব্লকেডের ডাক

আপডেট সময় ০৮:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪