শিরোনাম :
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ

কেরানীগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ; ঢামেকের ওসিসিতে ভর্তি

ঢাকার কেরানীগঞ্জের নয়াবাজার এলাকায় পাঁচ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় রবিন (১৫) নামে এক কিশোরকে আটক করার কথা জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা।

রোববার (১৬ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে ওই শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর শিশুটিকে ঢাকা মেডিকেলের ওসিসিতে পাঠানো হয়।

শিশুটির এক আত্মীয় জানান, একটি স্কুলের নার্সারিতে পরে সে। রোববার দুপুরে দিকে বাসার পাশে খেলার সময় রবিন নামের এক কিশোর কৌশলে ডেকে নিয়ে নির্জন জায়গায় পাশবিক নির্যাতন চালায়। পরে বিষয়টি জানাজানি হয়। অসুস্থ অবস্থায় প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড ) হাসপাতালে নেওয়া হয় শিশুটিকে। পরে সেখান থেকে গতরাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত রবিনকে কেরানীগঞ্জ থানা পুলিশ আটক করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গতরাতে ধর্ষণের অভিযোগে অসুস্থ অবস্থায় ঢাকার কেরানীগঞ্জ থেকে একটি শিশুকে হাসপাতালে আনা হয়। বর্তমানে ঢাকা মেডিকেলের ওসিসিতে শিশুটির চিকিৎসা চলছে। বিষয়টি কেরানীগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়েছে।

ভূরুঙ্গামারীতে আঞ্চলিক মহাসড়কসহ সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন 

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কেরানীগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ; ঢামেকের ওসিসিতে ভর্তি

আপডেট সময় ১২:১৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫