শিরোনাম :
দরকার হয় জামায়াত ছেড়ে দিব, মাইর খাওয়ার মধ্যে নেই: আমির হামজা গঙ্গা চুক্তির মেয়াদ ফুরোতে দুই সপ্তাহ, নবায়নের আলোচনা নেই শ্রীলঙ্কায় গণকবর, ৩৫ বছর ধরে নিখোঁজ মুসলিমদের সন্ধান? ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি সোনার গহনা চুরি শ্রমিক অসন্তোষে বাংলাদেশ থেকে সরছে পোশাকের ক্রয়াদেশ কেমন গেল মেসির ২০২৬? তারুণ্যের কর্মসংস্থান ও আগামীর বাংলাদেশ: তারেক রহমানের নেতৃত্বে সম্ভাবনার নতুন দিগন্ত সীমান্তের ১০৬ পথ দিয়ে ঢুকছে মাদক, নদী ও সাগরও ঝুঁকির তালিকায় প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানমুখী উচ্চশিক্ষা গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের ভোটে উৎসব

ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি সোনার গহনা চুরি

রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার একটি শপিং মলে গয়নার দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মলের দুজনসহ তিনজন নিরাপত্তাকর্মীর খোঁজ মিলছে না। পুলিশ এ ঘটনায় চারজন নিরাপত্তাকর্মীকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে।

দোকানের বিক্রেতা জোবায়ের আহমেদের ভাষ্য, গভীর রাতে আনাম র‍্যাংকস প্লাজা নামের ওই শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দুর্বৃত্তরা দোকানের গয়না নিয়ে যায়। তালা ভেঙে দোকানে ঢুকে চুরি করা হয়েছে বলে জানা গেছে।

দোকানের মালিক অমিত ঘোষ বলেছেন, আনুমানিক দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ। তাঁদের একজন জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তাকর্মী, বাকি দুজন শপিং মলের। সঞ্জীবের দাবি, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে মলে ঢুকতে দেখা গেছে। এর বাইরে আরও দুজন অচেনা ব্যক্তিকেও দেখা যায়। তিনি আরও বলেন, ফুটেজে স্পষ্ট দেখা গেছে, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন দুর্বৃত্তদের দোকানে ঢুকতে সরাসরি সহায়তা করেছেন।

ধানমন্ডি থানার একজন কর্মকর্তা জানান, অচেতন করে নিরাপত্তাকর্মীদেরই কয়েকজন চুরি করেছেন বলে পুলিশের সন্দেহ। তাঁর তথ্য অনুযায়ী, মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক। বাকি চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানমন্ডি থানা-পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল সেখানে আলামত সংগ্রহ করছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, জড়িত ব্যক্তিদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

দরকার হয় জামায়াত ছেড়ে দিব, মাইর খাওয়ার মধ্যে নেই: আমির হামজা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের ভোটে উৎসব

২৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি সোনার গহনা চুরি

আপডেট সময় ০৪:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬