শিরোনাম :
দরকার হয় জামায়াত ছেড়ে দিব, মাইর খাওয়ার মধ্যে নেই: আমির হামজা গঙ্গা চুক্তির মেয়াদ ফুরোতে দুই সপ্তাহ, নবায়নের আলোচনা নেই শ্রীলঙ্কায় গণকবর, ৩৫ বছর ধরে নিখোঁজ মুসলিমদের সন্ধান? ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি সোনার গহনা চুরি শ্রমিক অসন্তোষে বাংলাদেশ থেকে সরছে পোশাকের ক্রয়াদেশ কেমন গেল মেসির ২০২৬? তারুণ্যের কর্মসংস্থান ও আগামীর বাংলাদেশ: তারেক রহমানের নেতৃত্বে সম্ভাবনার নতুন দিগন্ত সীমান্তের ১০৬ পথ দিয়ে ঢুকছে মাদক, নদী ও সাগরও ঝুঁকির তালিকায় প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানমুখী উচ্চশিক্ষা গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের ভোটে উৎসব

মঠবাড়িয়ায় মিঠাখালী গুদিঘাটা আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নানা দূর্নীতির অভিযোগ 

পিরোজপুরের মঠবাড়িয়া মিঠাখালী গুদিঘাটা আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মাহফুজুল্লাহ এর বিরুদ্ধে বিদেশে অবস্থানকালে এক শিক্ষকের নামে ভূয়া বিল ভাউচার করে অর্থ উত্তোলন,নীতিমালা লংঘন করে শিক্ষা প্রতিষ্ঠানে নীয়মনীতি অমান্য করা,দীর্ঘদিন ধরে শিক্ষকদের টিউশন ফি এর টাকা আত্মসাত,বেসরকারি সেফায়েথ নামে একটি শিক্ষা মূলক সামাজিক প্রতিষ্ঠান শিক্ষকের নামে প্রাপ্ত অনুূূদানের টাকা আত্মসাত সহ নানা দূর্নীতির অভিযোগ উঠেছে। 
অভিযোগ সূত্রে জানা যায়,মিঠাখালী গুদিঘাটা আলিম মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে মাহফুজুল্লাহ ২০০৬ সালে যোগদান করে নানা দুর্নীতিতে জড়িয়ে পড়েন।মাদ্রাসা শিক্ষা বোর্ডের নীতিমালা অনুসরন না করে সকাল ১০ থেকে ৪টা পর্যন্ত মাদ্রাসায় অবস্থান করার নিয়ম থাকলেও তিনি ১টার সময় মাদ্রাসা ত্যাগ করেন।ওই শিক্ষা প্রতিষ্ঠানে মামুনুর রশীদ নামে এক আইসিটি শিক্ষক উচ্চ শিক্ষার জন্য গত ১৫ জুন ২০২৬ ইং তারিখ ইটালী যান।অভিযোগ রয়েছে,মামুনুর রশীদের ২ মাস ১৫ দিনের বেতন ভাতার ভূয়া স্বাক্ষর দিয়ে ৪১,৫৭৮ উওোলন করা হয়েছে। বিলের অর্ধেক ২০৭৮৯ টাকা বিদেশে অবস্থানকালীন শিক্ষকের সহধর্মিণীকে দিয়ে বাকী অর্ধের টাকা তিনি আত্মসাত করেন।যাহা সম্পূর্ণ নীতিমালা পরিপন্থী বিধিবহিভূত।বেআইনিভাবে
 আড়াই মাসের বেতন ভাতা উওোলন করার বিষয়টি উপজেলা একাডেমিক সুপারভাইজার নিশ্চিত করছেন।অধ্যক্ষ পূনরায় উচ্চ শিক্ষায় ইটালীতে থাকা মামুনুর রশীদের বেতন ভাতার বিল দাখিল করলে বিল দেখার সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম বিলে অসংগতি দেখে ফেরত দেন এবং আইসিটি শিক্ষক দেশে আদৌ আসবে কিনা আর আসলে প্রতিষ্ঠানে যোগদান করবেন কিনা সে মর্মে অধ্যক্ষ কোন অঙ্গীকারনামা তাকে দেখাতে পারেনি।সে কারনে ওই শিক্ষকের বেতন ভাতার টাকা উওোলন করতে পারেনি।
সিকায়েথ নামে একটি সামাজিক কল্যান প্রতিষ্ঠান ২০২১ সালে যুবক যুবতী প্রজনন শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ মূলক শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেন এবং ওই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষকদের মাঝে  ১ লাখ টাকা দিলেও অধ্যক্ষ মাহফুজুল্লাহ ওই টাকা সংশ্লিষ্ট শিক্ষকদের মাঝে বিতরণ না করে অধ্যক্ষ আত্মসাত করেছেন।শিক্ষকদের টিউশন ফির টাকা বছরে দুইবার প্রায় ১ লক্ষ টাকা সরকারিভাবে পেলেও অধ্যক্ষ কৌশলে শিক্ষকদের প্রদান না করে প্রতিষ্ঠান উন্নয়নের কথা বলে দীর্ঘদিন ধরে আত্মসাত করে আসছেন।২০২২ সালে অবসরে যাওয়া মিঠাখালী গুদিঘাটা আলিম মাদ্রাসা উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ইদ্রিস আলী সত্যতা নিশ্চিত করে বলেন,অধ্যক্ষ কোন টিউশন ফির টাকা তো দেয়নি উপরুন্তু বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়া ১ লক্ষ টাকা মাদ্রাসা উন্নয়নের অজুহাত দেখিয়ে আমাদেরকে তিনি  বঞ্চিত করেছেন।
অন্য দিকে একের পর এক এসব অভিযোগের ঘটনায় মাদ্রাসার শিক্ষক,অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন। তাঁরা মাদ্রাসার আয়-ব্যয়ের হিসাব,শিক্ষকদের হাজিরা খাতা, বিল-ভাউচার,ব্যাংক লেনদেন এবং অনুদানের অর্থ বণ্টনের নথিপত্র নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন।
বরিশাল বিভাগের কলেজ পরিদর্শক ইমন আমির জানান, অধ্যক্ষ সাহেব এটা করতে পারেন না।একটা সম্পূর্ণ বিধি বহির্ভূত ও বেআইনি।এটি অভিযোগ আকারে আসলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি বলেন,এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয় অধ্যক্ষ মাওলানা মাহফুজুল্লাহ বলেন,শিক্ষকদের টিউশন ফির টাকা ও বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত ১ লাখ টাকা মাদ্রাসার উন্নয়নে খরচ করা হয়েছে। উচ্চ শিক্ষায় বিদেশে অবস্থানকারী আইসিটি শিক্ষকের টাকা তার সহধর্মিণী পেয়েছেন।পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে ওই শিক্ষকের বেতন ভাতা উত্তোলন করা হয়নি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

দরকার হয় জামায়াত ছেড়ে দিব, মাইর খাওয়ার মধ্যে নেই: আমির হামজা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের ভোটে উৎসব

২৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মঠবাড়িয়ায় মিঠাখালী গুদিঘাটা আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নানা দূর্নীতির অভিযোগ 

আপডেট সময় ০৫:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬