শিরোনাম :
দরকার হয় জামায়াত ছেড়ে দিব, মাইর খাওয়ার মধ্যে নেই: আমির হামজা গঙ্গা চুক্তির মেয়াদ ফুরোতে দুই সপ্তাহ, নবায়নের আলোচনা নেই শ্রীলঙ্কায় গণকবর, ৩৫ বছর ধরে নিখোঁজ মুসলিমদের সন্ধান? ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি সোনার গহনা চুরি শ্রমিক অসন্তোষে বাংলাদেশ থেকে সরছে পোশাকের ক্রয়াদেশ কেমন গেল মেসির ২০২৬? তারুণ্যের কর্মসংস্থান ও আগামীর বাংলাদেশ: তারেক রহমানের নেতৃত্বে সম্ভাবনার নতুন দিগন্ত সীমান্তের ১০৬ পথ দিয়ে ঢুকছে মাদক, নদী ও সাগরও ঝুঁকির তালিকায় প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানমুখী উচ্চশিক্ষা গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের ভোটে উৎসব

আদমদীঘিতে বাঁশ শিল্প বিলুপ্তির পথে

রাকিবুল হা বর্তমান বাজারে প্লাষ্টিক পণ্য বাজারে ব্যাপক হারে চাহিদা হওয়ায় বগুড়ার আদমদীঘিতে বাঁশ শিল্প এখন বিলুপ্তির পথে। ৯০ দশকেও গ্রামগঞ্জে প্রচুর চোখে পড়তো মাটির ঘরের খড়ের ছাউনীতে বাঁশের ব্যবহার সহ নানা কাজে বাঁশের উপকরণ। গ্রামগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বাঁশের তৈরী আসবাবপত্র। অভাবের তারনায় ওরা দীর্ঘদিনের বাপ দাদার পেশা ছেড়ে আজ অনেকেই অন্য পেশায় ছুটছে। কিছু হাতে গোনা কয়েক জন বাঁশ শিল্প কারীগররা অভাব অনটনের মাঝে আজও বাপ দাদার পেশা ধরে আছে, তবে কতোদিন থাকতে পারবে তা কেই জানেনা। পুরুষদের পাশাপাশি সংসারের কাজ শেষ করে নারী কারিগররাও জীবিকা নির্বাহের জন্য ছেলে মেয়েদের নিয়ে শান্তিতে থাকতে অতি কষ্টে কাজ করছেন। বর্তমান বাজারে প্লাস্টিক পণ্য ও অন্যান্য দ্রব্য মূল্যের সাথে পাল্লা দিতে না পারায় তাদের বাপ দাদার পেশায় মুখ থুবরে পড়েছে বাংলার ঐতিহ্যবাহী এসব বাঁশ শিল্প। তার সাথে আদমদীঘি উপজেলা সান্দিড়া,ছাতিয়ানগ্রাম,নইকুল,জিনইর,তেতুলিয়া, বশিকোড়া,,বন্তইর,বরিয়াবার্তা সহ ১৫ টি গ্রামে ৫০টি পরিবারের নারী ও পুরুষ বাঁশ শিল্প কারিগরদের ভাগ্যে নেমে এসেছে চরম দূর্দিন। তাদের পূর্ব পুরুষের এ পেশা আকড়ে ধরে রাখার আপ্রান চেষ্টা করে ও হিমশিম খাচ্ছে। উপজেলা সহ দেশের ঘরে ঘরে ছিল বাঁশের তৈরী সামগ্রীর কদর। কালের পরিবর্তের সাথে সাথে বিশেষ আর চোখে পড়েনা। অপ্রতুল ব্যবহার আর বাঁশের মূল্য বৃদ্ধি পাওয়ার কারনে বাঁশ শিল্প আজ হুমকির মুখে। এক সময় গ্রামের মাটির ঘরের খড়ের ছাউনীতে চালা তৈরীর জন্য বাঁশ ও ঘরের তালাপারা ও ঘরের তীর দিতো বাঁশ ব্যবহার করা হতো। গ্রামের কিছু কিছু বাড়ীতে এখনও বাঁশের তীর ও তালাপাড়া চোখে পড়ে। বাঁশের তৈরী সামগ্রী বাচ্চাদের দোলনা, তাল,পাখা,ঝাড়,টোপা,ডালা,
চালন,ঝাড়,ডালি,চালন,
কুলা,গুরু-মহিষের গমাই,মই সহ বিভিন্ন প্রকার আসবাবপত্র গ্রামঞ্চলে বিস্তার ছিল। যে বাঁশ ৮০ থেকে ১০০ টাকায় পাওয়া যেত সেই বাঁশ বর্তমান বাজারে কিনতে হচ্ছে তিন শত টাকা থেকে চার শত টাকায়। সেই পরিমান বাড়েনি এসব পণ্যের দাম। জনসংখ্যা বৃদ্ধি সহ ঘর বাড়ী নির্মানে যে পরিমান বাঁশের প্রয়োজন সে পরিমান বাঁশের ঝাড় বৃদ্ধি হচ্ছে না। শনিবার ( ২৮ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলা সদরের হাটে গিয়ে বাঁশ শিল্প বিক্রেতা দুলাল বসাক, গোপাল চন্দ্র, আব্দুল মজিদ ও আব্দুল জলিল এর সাথে কথা হলে তারা জানায়, দীর্ঘদিন ধরে তারা এ কাজে নিয়োজিত রয়েছে। অতি কষ্টে বাঁশ শিল্প টিকে রাখতে ধার দেনা ও বিভিন্ন সমিতি থেকে বেশি লাভ দিয়ে টাকা নিয়ে কোন রকম বাপ দাদার পেশা আকড়ে ধরে জীবিকা নির্বাহ করে আসছি। সরকারী ভাবে অল্প লাভে যদি ঋণ দেওয়া হয় তাহলে বাঁশ শিল্পের কারীগররা স্বাবলম্বী হবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

দরকার হয় জামায়াত ছেড়ে দিব, মাইর খাওয়ার মধ্যে নেই: আমির হামজা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের ভোটে উৎসব

২৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আদমদীঘিতে বাঁশ শিল্প বিলুপ্তির পথে

আপডেট সময় ০৫:১৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬