শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

আটোয়ারীতে দু’টি বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

বিদ্যালয়ের শিক্ষার্থীদের সততা শেখাতে পঞ্চগড়ের আটোয়ারীতে দু’টি বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার বার আউলিয়া মাজার শরীফ উচ্চ বিদ্যালয় ও তোড়িয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে এ স্টোর উদ্বোধন করা হয়।

উদ্বোধনের আগে দু’টি বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বার আউলিয়া মাজার শরীফ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান(জাহেদ) শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন বাস্তব উদাহরণ দিয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ স্থাপনের কারণ ও সততা স্টোর ব্যবহার সম্পর্কে আলোচনা করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ সাইদুল জব্বার, মির্জাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ আবুল কাশেম প্রমুখ।

অপরদিকে তোড়িয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ ফজলুল করিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য মোঃ শাহাজাহান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, কম্পিউটার শিক্ষক মোঃ আতাউর রহমান, অভিভাবক সদস্য গোলাম আজম প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকে সৎ পথে চলার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন(দুদক) এর এ প্রচেষ্টা। বিদ্যালয়ে স্থাপিত সততা স্টোরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহ নানা পণ্যে দাম লেখা থাকবে। তবে এখানে কোন বিক্রেতা থাকবে না। যে যার প্রয়োজনমতো পণ্যটি নিয়ে নিজ দায়িত্বে নির্ধারিত বক্সে দাম দিয়ে যাবে। এসব শিশু শিক্ষার্থীই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দিবে। এভাবে ছোট থেকে সততার প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে দেশ দুর্নীতিমুক্ত হবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা ।

দু’টি বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধনের সময় শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবক, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধিজনসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে দু’টি বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

আপডেট সময় ০৮:০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫