দিনাজপুরে গাছে গাছে লিচুর মুকুল

মোঃ হামিদুর রহমান লিমন, বিশেষ প্রতিনিধিঃ
দিনাজপুরের লিচু বাগানগুলো ফুলে ফুলে ছেয়ে গেছে। ফুলের চনমনে ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারদিকে। বাগানমালিকরা আশা করছেন, চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলন হবে। জেলায় ৫ হাজার ৪০০ হেক্টর জমিতে লিচুর চাষ হচ্ছে, জানিয়েছে কৃষি অধিদপ্তর।

হাকিমপুর উপজেলার মংলা গ্রামের লিচু বাগান মালিক আশরাফুল ইসলাম বলেন, তিন বিঘা জমিতে লিচুর বাগান করেছি। বাগানে চায়না থ্রি ও বোম্বে জাতের লিচুর গাছ আছে। প্রতিটি গাছে পর্যাপ্ত মুকুল আসতে শুরু করেছে। পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করার জন্য স্প্রে ব্যবহার শুরু করেছি। আশা করছি গত বছরের চেয়ে এবারের লিচুর বাম্পার ফলন পাবো।

দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান বলেন, এবারে জেলায় ৫ হাজার ৪০০ হেক্টর জমিতে লিচুর চাষ হচ্ছে। এছাড়াও বসতবাড়ি, রাস্তা-ঘাট সহ বিভিন্ন স্থানে লিচু গাছ রয়েছে। প্রতিটি গাছে প্রচুর লিচুর মুকুল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতিটি গাছে লিচুর প্রচুর ফলন আসবে

আরো পড়ুন : ঢাকার ভাঙাচোরা বাস ঠিক করার দায়িত্ব কার?

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গাজীপুরে সংঘর্ষের মাঝে পড়ে তৌফিকের মৃত্যু, উঠছে নানা প্রশ্ন

০৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দিনাজপুরে গাছে গাছে লিচুর মুকুল

আপডেট সময় ১১:৩৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪