সিরাজগঞ্জে জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের উদ্যোগে ‘মিলন মেলা-২০২৬’ আয়োজনের প্রস্তুতি চলছে। মেলার পরিকল্পনা, কর্মসূচি ও বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য রাত ৮টায় একটি সভার আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, সভাটি সিরাজগঞ্জ পৌর শহরের এস এস রোডের দ্য অ্যাপিটাইজার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হওয়ার কথা। সভায় মিলন মেলার সার্বিক পরিকল্পনা, প্রস্তুতি, কর্মসূচি ও বাস্তবায়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় স্থান পাবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মিলন মেলা অনুষ্ঠিত হবে আগামী ৩০ অক্টোবর। মেলার স্থান হিসেবে সিরাজগঞ্জের চায়নাবাঁধ-৩ এলাকায় আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য চাঁদা নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। ইতোমধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা এই মেলায় অংশ নেবেন। আয়োজকেরা আশা করছেন, এই আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও স্বেচ্ছাসেবার বন্ধন আরও দৃঢ় হবে।
আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুখ পাখি সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ রজব আলী এবং সুখ পাখি ও রেডলাভের পরিচালক রাসেল রহমান। এ ছাড়া অন্য স্বেচ্ছাসেবীরাও উপস্থিত ছিলেন।
চলমান বার্তা ডেস্ক : 


























