শিরোনাম :
চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল দুই শিশুর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর

আসামির হামলায় পদ্মায় নিখোঁজ হওয়া পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

৫২ ঘণ্টা পর কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশ সদস্যদের ওপর হামলায় পদ্মা নদীতে নিখোঁজ হওয়া আরেক সহকারী উপপরিদর্শক (এ এস আই) মুকুলের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনার সুজানগর থানার মোহনপুর এলাকার নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে হামলার স্থান থেকে ৪৫ কিলোমিটার দূরে পাবনার সুজানগর থানার মোহনপুর এলাকায় পদ্মা নদীতে এ এস আই মুকুলের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় জেলেরা। খবর দিলে নৌ পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ কুমারখালীতে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে শিলাইদহ ঘাট এলাকার পদ্মা নদী থেকে এ এস আই সদরুল আলমের মরদেহ উদ্ধার করা হয়।

গত সোমবার ভোর রাতে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড়কালোয়া এলাকার পদ্মা নদীতে আসামি ধরতে গিয়েছিলেন পুলিশের একটি দল। সেখানে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এসময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন। এই হামলার ঘটনায় আহত হয়েছেন পুলিশের উপপিরদর্শক (এস আই) নজরুল ইসলাম ও কয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্যপ ছানোয়ার হোসেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

খাবার হোটেল ও কনফেকশনারি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আসামির হামলায় পদ্মায় নিখোঁজ হওয়া পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪