শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

যুক্তরাষ্ট্র সামরিক অর্থায়ন বন্ধ করলে ইউক্রেন যুদ্ধে হেরে যাবে : জেলেনস্কি

যুক্তরাষ্ট্র যদি কিয়েভে সামরিক অর্থায়ন বন্ধ করে দেয়, তবে ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে হেরে যাবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা বন্ধ করে দেয়, তবে আমরা…মনে হয় হেরে যাব।’ খবর এএফপির।

ফক্স নিউজকে জেলেনস্কি বলেন, ‘আমরা লড়াই করব। আমাদের উৎপাদন রয়েছে তবে তা টিকে থাকার জন্য যথেষ্ট নয়। আর আমি মনে করি তা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেও যথেষ্ট নয়।’

রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে শত শত কোটি ডলার সামরিক সহায়তা প্রদান করে আসছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগ থেকেই এই যুদ্ধে তার দেশের সামরিক সহায়তা প্রদান বন্ধের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। নির্বাচনি প্রচারণায় তিনি বলেছেন, ক্ষমতায় গেলে এই যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেবেন। তবে ঠিক কীভাবে তিনি তা করবেন সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।

এই সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের মিত্ররা রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের পক্ষে বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। তারা বলছেন, বাইডেনের এই সিদ্ধান্ত যুদ্ধে ভিন্ন মাত্রা পাবে এবং তা হবে বিপজ্জনক।

এদিকে, ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ‘মৈত্রী’ এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুদ্ধের ইতি টানতে ডোনাল্ড ট্রাম্প রুশ নেতা ভ্লাদিমির পুতিনের ওপর প্রভাব রাখতে পারেন, কেননা তিনি পুতিনের চাইতে অনেক ক্ষমতাধর।

জেলেনস্কি বলেন, ‘পুতিন চাইলেই যুদ্ধ শেষ করা সম্ভব, তবে এটা যুক্তরাষ্ট্রের ওপর অনেকটা নির্ভর করছে। ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের চেয়ে দুর্বল।’

গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত

পুনরায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমারাসুরিয়া

ট্রাম্পের সঙ্গে কাজ করবে চীন

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যুক্তরাষ্ট্র সামরিক অর্থায়ন বন্ধ করলে ইউক্রেন যুদ্ধে হেরে যাবে : জেলেনস্কি

আপডেট সময় ১০:২২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪