শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

ঘূর্ণিঝড় ফেইনজাল: ভারত ও শ্রীলঙ্কায় নিহত ১৯

ঘূর্ণিঝড় ফেইনজালে ভারত ও শ্রীলঙ্কায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারি বৃষ্টির মধ্যে ভারতের তামিল নাডু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বন্যা দেখা দিয়েছে। শনিবার ফেইনজাল বঙ্গোপসাগর থেকে ভারতের দক্ষিণাঞ্চলের পূর্ব উপকূল অতিক্রম করে স্থলে উঠে আসে।

রোববার ভারতের আবহাওয়া দপ্তর সামাজিক মাধ্যমে জানায়, পুদুচেরিতে ৩০ বছরের মধ্যে একদিনে সবচেয়ে ভারি বৃষ্টিপাত হয়েছে। তুমুল বৃষ্টিতে তামিল নাডু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের বিভিন্ন অংশ ডুবে গেছে। শনিবার নগরীটি থেকে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ছিল, কিন্তু রোববার ভোর থেকে চলাচল ফের শুরু হয়েছে বলে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

রয়টার্স স্থানীয় গণমাধ্যমে আসা ভিডিও ফুটেজের বরাত দিয়ে জানায়, ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টির মধ্যে রাস্তাগুলো পানিতে ডুবে ছিল আর লোকজনকে উদ্ধার করতে নৌকা ব্যবহার করা হচ্ছে।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি পুদুচেরির কাছ দিয়ে অতিক্রম করে যাওয়ায় সেখানে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ভারতীয় সেনাবাহিনী সেখানে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। অপরদিকে চেন্নাইয়ে বৃষ্টি অনেকটা কমে এসেছে।

ঘূর্ণিঝড় ফেইনজালে ভারতে তিনজন নিহত হয়েছেন। কিন্তু প্রতিবেশী শ্রীলঙ্কায় নিহত হয়েছেন অন্তত ১৬ জন।

কলম্বোর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবল বৃষ্টির কারণে শ্রীলঙ্কায় মোট এক লাখ ৩৮ হাজার ৯৪৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুপুরে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’

দেশের চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ঘূর্ণিঝড় ফেইনজাল: ভারত ও শ্রীলঙ্কায় নিহত ১৯

আপডেট সময় ১২:০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪