শিরোনাম :
চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল দুই শিশুর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর

মুন্সিগঞ্জে মার্কেটে আগুনে পুড়লো ৩০ দোকান

মুন্সিগঞ্জের গজারিয়ায় আগুনে পুড়েছে একটি মার্কেটের অন্তত ৩০টি দোকান। তবে এতে কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৩ টার দিকে ভাটেরচর এলাকায় আলী আহমদ মার্কেটে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, প্রথমে একটি সেলুনে আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলেই গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এর আগেই পুড়ে যায় অন্তত ৩০টি দোকান। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, বাজারের প্রথমে একটি সেলুনের দোকানে আগুন লাগে। এরপর আশপাশের মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান, হার্ডওয়্যারের দোকান, কাঁচামাল ও ফার্মেসিসহ অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

এছাড়াও আগুনের সূত্রপাত, কতগুলো দোকানে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলেও জানান এই কর্মকর্তা।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: বিদ্যুৎ মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মুন্সিগঞ্জে মার্কেটে আগুনে পুড়লো ৩০ দোকান

আপডেট সময় ০১:০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪