শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

মোংলা পশুর নদীতে ছয় হাজার বস্তা সরকারি চাল নিয়ে বাল্কহেড ডুবি

মাসুদ রানা, মোংলা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গরীব অসহায়দের জন্য আনা ছয় হাজার বস্তা সরকারি চাল নিয়ে ‘এম ভি সাফিয়া’ নামে একটি বাল্কহেড জাহাজ ডুবির ঘটনা ঘটেছেছ। রবিবার (৩১ মার্চ) দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদীর ত্রি-মোহনায় এসে বাল্কহেডটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘এমভি শাহাজাদা-৬’ নামে অপর একটি লাইটার জাহাজ পিছন থেকে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি, জাহাজে থাকা ৫ নাবিক অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। এদিকে ধাক্কা দেওয়ার অপরাধে ‘এভি শাহাজাদা-৬’ নামের লাইটার জাহাজটিকে এদিন সন্ধ্যায় আটক করেছে নৌ পুলিশ। মোংলা নৌ পুলিশের অফিস ইনচার্জ এস আই সৈয়দ ফকরুল ইসলাম রাত ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নৌপুলিশের অফিস ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষ্যে গরীব অসহায়দের জন্য রবিবার (৩১ মার্চ) সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে ছয় হাজার বস্তায় ১৭৫ মেট্রিক টন সরকারী চাল নিয়ে মোংলা খাদ্য গুদামের উদ্দেশ্য ‘ এমভি সাফিয়া’ নামে চাল বোঝাই একটি বাল্কহেড জাহাজ ছেড়ে আসে। ৩১ মার্চ দুপুরের পর বাল্কহেডটি মোংলা বন্দরের পশুর নদীর ত্রি-মোহনায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এমভি শাহাজাদা-৬ নামে অপর একটি লাইটার জাহাজ পেছন থেকে ধাক্কা দিলে সরকারি চাল নিয়ে ডুবে যায় বাল্কহেড জাহাজ ‘এম ভি সাফিয়া’ জাহাজ। তবে এসময় বাল্কহেড জাহাজে থাকা পাঁচজন নাবিক দ্রুত সাঁতরিয়ে কূলে উঠলে প্রাণে বেঁচে যান তারা।

এ ঘটনায় এভি শাহাজাদা-৬’ নামের লাইটার জাহাজটিকে বঙ্গবন্ধু মোংলা ঘষিয়াখালী নৌ ক্যানেল থেকে রবিবার সন্ধ্যার পরে আটক করা হয়েছে বলেও জানান মোংলা নৌ পুলিশের দায়িত্বরত কর্মকর্তা সৈয়দ ফকরুল ইসলাম।

রাত সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ডুবে যাওয়া বাল্কহেড জাহাজ থেকে চাল অথবা ডুবন্ত জাহাজটির উদ্ধার কাজ শুরু হয়নী, তবে সোমবার (১ এপ্রিল) সকাল থেকে সরকারি চাল উঠানো ও ডুবন্ত বাল্কহেডটি উদ্ধার কাজ শুরু করা হবে বলেও জানায় নৌ-পুলিশের এ কর্মকর্তা।

আরো পড়ুন : মোংলায় মাদ্রাসার দুই শিশুকে যৌন নিপীড়নের মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলা পশুর নদীতে ছয় হাজার বস্তা সরকারি চাল নিয়ে বাল্কহেড ডুবি

আপডেট সময় ০৫:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪