শিরোনাম :
চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল দুই শিশুর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর

যশোরে সাবেক কাউন্সিলরকে ‘অপহরণের’ পর হত্যা

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের দিয়েছে জনতা।

শনিবার রাত ১০টার দিকে পৌর এলাকার আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ঘর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানান অভয়নগর থানার ওসি এমাদুল করিম।

নিহত পলাশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

আটক রইচ উদ্দিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পলাশের ছোট ভাই লেলিন বলেন, “শুক্রবার দুপুরের পর বেঙ্গল টেক্সটাইল মিল এলাকা থেকে ভাইকে অপহরণ করা হয়। এরপর ভাইয়ের মোবাইল থেকে তার স্ত্রীর কাছে ফোন দিয়ে মুক্তিপণ বাবদ ২০ হাজার টাকা দাবি করা হয়। অন্যথায় তাকে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা।

“পরে অপরিচিত দুই যুবক পরিবার থেকে টাকা নিয়ে যান। এরপরও পলাশ ফিরে না আসায় বিষয়টি পুলিশে জানানো হয়। পরে পুলিশ মোবাইল নম্বর ট্র্যাক করে নওয়াপাড়া উপকর কমিশনারের কার্যালয় এলাকায় যায়।”

তিনি বলেন, সেখানে রইস উদ্দিনকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাকে আটক করে গণপিটুনি দেন জনতা। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কর অফিসের পেছনে একটি ঘরে পলাশকে রক্তাক্ত অবস্থায় যাওয়া যায়। তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি এমাদুল করিম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

দুই যুগ আগে পলাশের বাবা শ্রমিক নেতা ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন সরদার গুলিতে নিহত হয়েছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যশোরে সাবেক কাউন্সিলরকে ‘অপহরণের’ পর হত্যা

আপডেট সময় ১১:৫৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪