ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, মোংলা বন্দরে পণ্য খালাস শুরু

সরকারের তরফ থেকে দাবি পূরণের আশ্বাসে প্রায় ৪৫ ঘণ্টা পর কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছেন নৌযান শ্রমিকরা। গতকাল রাতে , নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের সাথে তার কার্যালয়ে বৈঠক করেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতারা। বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক ইউনিয়নের নেতারা।
এদিকে রবিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে মোংলা বন্দরে অবস্থান করা মাদার ভ্যাসেল থেকে খালাস করা শুরু হয়েছে আমদানি পণ্য। মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
১৩টি মাদার ভ্যাসেল থেকে সার, কয়লা, ক্লিংকার ও পাথর খালাস শুরু করে আমদানিকারকরা। সার আমদানিকারক প্রতিষ্ঠান গ্লোরি শিপিংয়ের ব্যবস্থাপক মাহমুদুল ইসলাম ইমন বলেন, নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে তাদের বিপুল পরিমাণ পণ্য আটকা পড়ে। এতে তাদের কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হশ। তবে গতরাতে কর্মবিরতি প্রত্যাহার করে নেয়ায় রবিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে আবার পণ্য খালাস শুরু করা হয় বলেও জানান তিনি।
এর আগে চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে সাত খুনের ঘটনায় ৪ দফা দাবিতে গত ২৬ ডিসেম্বর রাত ১২টা থেকে শুরু হয় নৌযান শ্রমিকদের কর্মবিরতি। এতে অভ্যন্তরীণ নৌরুটে বন্ধ থাকে পণ্য পরিবহন। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাক দেওয়া এ কর্মবিরতিতে বন্ধ ছিল এই বন্দরের পণ্য খালাস।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, মোংলা বন্দরে পণ্য খালাস শুরু

আপডেট সময় ০৬:০১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪