শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পেলেন জেসি

বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে চাই—এভাবেই নিজের স্বপ্নের কথা জানিয়েছিলেন বাংলাদেশের প্রথম নারী আম্পয়ার সাথিরা জাকির জেসি। অবশেষে জেসির সেই স্বপ্নপূরণের অপেক্ষা। আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

গতকাল সোমবার (১৩ জানুয়ারি) আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করে আইসিসি। যে তালিকায় আছেন সাবেক বাংলাদেশি ক্রিকেটার ও আম্পায়ার সাথিরা জাকির জেসি। অবশ্য জেসির স্বপ্ন আরও আগেই পূরণ হতো। তবে, গেল বছর ঘরের মাঠে নারী বিশ্বকাপের আসর বাতিল হওয়ায় তার সেই স্বপ্ন অধরা থেকে যায়।

আগামী শনিবার মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে খেলা পরিচালনার জন্য আজ জেসি এখন পর্যন্ত ২৫টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছর জুলাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ফরম্যাটের মেয়েদের এশিয়া কাপেও ছিলেন তিনি। সেই টুর্নামেন্টের ফাইনালেও দায়িত্ব পালন করেন অনফিল্ড আম্পায়ার হিসেবে। গত বছরের মার্চে আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হন সাথিরা। আম্পায়ার হিসেবে বড় মঞ্চে ভালো করার প্রস্তুতি বাংলাদেশে ছেলেদের ঘরোয়া ক্রিকেটেও ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা আছে তার।

আসন্ন মেয়েদের বয়সভিত্তিক বিশ্বকাপে মোট ২০ জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। ১৬ জন আম্পায়ার, যেখানে একমাত্র বাংলাদশি. বাকি চারজন ম্যাচ রেফারি। তালিকায় আছেন কাতারের শিবানী মিশ্রও, যিনি ২০১৯ সালে প্রথম নারী অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পেলেন জেসি

আপডেট সময় ১২:২৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫