শিরোনাম :
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা

রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাঈদ আলীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজশাহী মহানগর বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বাবু, যুগ্ম আহ্বায়ক শিবলু,তুহিন,জিতু,ইব্রাহিম,রেন্টু,আসাদ, পেট্রা এবং বোয়ালিয়া থানা পশ্চিমের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শরিফ আলী।

বক্তারা দাবি করেন,সাঈদ আলীর বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং এর মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে। তাঁরা অভিযোগ করেন,সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবদল নেতার বাড়িতে হামলার ঘটনায় সাঈদ আলীকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।

তাঁরা আরও বলেন,ঘটনার দিন সাঈদ আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত এক স্বেচ্ছাসেবক দলের কর্মীকে দেখতে গিয়েছিলেন,যার সিসিটিভি ফুটেজ রয়েছে। হত্যাকাণ্ডের আগের দিন সন্ত্রাসীদের অবস্থানের ভিডিও ফুটেজেও সাঈদ আলীকে দেখা যায়নি।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে এবং রাজনৈতিক প্রতিহিংসার অপচেষ্টা বন্ধ করতে সাঈদ আলীর বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন এবং ন্যায়বিচারের দাবিতে সরকারের কাছে আকুল আবেদন জানান।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৭:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫