শিরোনাম :
হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

রাজশাহী মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

রাজশাহী মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১১৫ সদস্যের আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে এ কমিটি প্রকাশ করা হয়। আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমিটিতে ইস্ট ওয়েস্টে ইউনিভার্সিটির শিক্ষার্থী আল আশরারুল ইমামকে (তানিম) আহ্বায়ক ও রাজশাহী কলেজের শিক্ষার্থী হযরত আনাসকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবু ইয়াকুবকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, রাজশাহী কলেজের জান্নাতুল ফেরদৌস মৌকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির তরিকুল ইসলাম জুয়েলকে মুখ্য সংগঠক, নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজের আনজুমান আরা আর্শিকে মুখপাত্র ও একই কলেজের মবিনা আক্তার মিমকে সহ-মুখপাত্র করা হয়েছে।

কমিটির অন্যদের মধ্যে ৯ জনকে যুগ্ম-আহ্বায়ক, ১০ জনকে যুগ্ম সদস্য সচিব, ৭ জনকে সংগঠক ও ৮৩ জনকে সদস্য করা হয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাজশাহী মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

আপডেট সময় ১১:৩৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫