শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল

চ্যাম্পিয়ন্স ট্রফির ডামাডোল শুরু হয়েছে। বাংলাদেশ দলও ছেড়েছে দেশ। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) টুর্নামেন্টে অংশ নিতে দুবাইয়ের বিমান ধরেছেন শান্ত-মিরাজরা। পুরো স্কোয়াডসহ আছেন কোচিং স্টাফের সদস্যরাও।

দেশ ছাড়ার আগে ভক্ত-সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছে দল, পেসার নাহিদ রানা জানালেন, ভালো কিছুই হবে। টিম বাস থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত, পুরো দলকেই লেগেছে বেশ ফুরফুরে। বড় টুর্নামেন্টের আগে আত্মবিশ্বাসী থাকা বেশ জরুরি।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। মূল আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলে ভারত খেলবে দুবাইয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত। আগামী ২০ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুদল। এর আগে দুবাইয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এবার শান্তদের লক্ষ্য আরও বড়। বাংলাদেশ অধিনায়ক সরাসরি জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলবে বাংলাদেশ।

কাজটি যদিও সহজ নয়। ৮ দলের টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। তবে দল নিয়ে আশাবাদী শান্ত বলেছেন, ‘টুর্নামেন্টে যে ৮ দল আছে, সবাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। দলের জন্য মনে হয় না এটি বাড়তি চাপ হবে। কারণ, তারাও (স্কোয়াডের সদস্যরা) সেটি চায়। সবার মধ্যে আত্মবিশ্বাস আছে। সবাই মিলে দল হয়ে খেলতে পারলে, যেকোনো ম্যাচ জেতা সম্ভব। প্রতিপক্ষ নিয়ে ভাবছি না।’

নানা কারণে কলঙ্কিত এবারের বিপিএল

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল

আপডেট সময় ১১:১৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫