শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ২ হাজার ৩৭৬ জন আহত এবং ৩০ জন নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির। আজ শনিবার (২৯ মার্চ) বেলা ১১টা দিকে এ তথ্য জানানো হয়।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালায় ভূমিকম্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার বিদ্যুৎ ও যোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মান্ডালায় মারা গেছেন ৬৯৪ জন। এছাড়া রাজধানী নেপিদোতে ৯৪ জন, কিয়াউক সে শহরে ৩০ জন ও সাগাইং অঞ্চলে ১৮ জন নিহতের খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, মিয়ানমারের ভূমিকম্পের কেন্দ্রস্থলে জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটির গণমাধ্যমে ত্রাণবাহী বিমান থেকে ত্রাণসামগ্রী নামানোর ছবি প্রকাশ করা হয়েছে। এর আগে গতকাল সহায়তার আশ্বাস দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে গতকাল শুক্রবার দুপুরে মিয়ানমারের কেন্দ্রীয় সাগাইং শহরের উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। কয়েক মিনিটের মধ্যে ৬ দশমিক ৭ মাত্রার আরেকটি আফটারশক অনুভূত হয়।

ভূমিকম্পের কারণে মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ভবন ধসে পড়েছে, সেতু ভেঙে গেছে এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

মিয়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্পে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল

আপডেট সময় ১২:৩৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫