শিরোনাম :
দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আটোয়ারীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বোরোচিত গণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ হয়। মিছিলটি আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর হত বের হয়ে ফকিরগঞ্জ বাজার সহ গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রেসক্লাবের সামনে পাকা সড়কের উপর সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রাবন, প্লাবন, রাব্বু, জাহেদ. আবু হাসান, মাহিন, রাহাত, বাঁধন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, গাজা গণহত্যা চলমান থাকলেও বিশ্ব বিবেক আজ নিশ্চুপ। ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের বেসামরিক মানুষ, বিশেষ করে শিশু ও নারীদের হত্যা করছে। ইসরায়েলি হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি নিজেদের ঘর থেকে বাস্তচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলের আগ্রাসন বন্ধে স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ করা জরুরী। গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু করা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ ১৫ হাজার ৩৩৮ জন আহত হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে গাজায় প্রায় ৬৯ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ক্ষুদ্ধ এবং ব্যথিত। তারা চান দ্রুত যেন বিশ্ববাসী এ গণহত্যা বন্ধ করে।

বক্তারা বলেন, শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও গণহত্যা চালিয়ে বিশ্বের সাড়ে সাতশ কোটি মানুষের কলিজায় আঘাত করেছে ইসরায়েল। এই হামলার মাধ্যমে তারা শুধু শান্তিচুক্তি ভঙ্গই করেনি বরং যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘন করেছে। আধিপত্য বিস্তারকারীদের পৃষ্ঠপোষকতা না দিতে বক্তারা এসময় মুসলিম শাসকদের প্রতি আহবান জানান। বক্তারা এসময় গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং এই গণহত্যা বন্ধে বিশ্বের মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অপরদিকে উপজেলার মডেল মসজিদ, বাজার মসজিদসহ বিভিন্ন মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও মুসল্লিরা বাদ যোহর বিক্ষোভ মিছিল শেষে ফকিরগঞ্জ বাজারের ট্রাফিক মোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আটোয়ারীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

আপডেট সময় ১০:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫