শিরোনাম :
দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

রাণীশংকৈলে থমথমে অবস্থা; ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জমি নিয়ে মারামারি,লুটপাট, বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার জেরে পাশ্ববর্তী রাণীশংকৈল উপজেলার কাউন্সিল বাজার ও চেকপোস্ট বাজার ও বটতলী এলাকায় স্থানীয় বাঙাল ও মালধাইয়া মুসলিমদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। এবং বিক্ষোভ মিছিল সমাবেশ, লাঠিসোঁটা,দেশীয় অস্ত্র প্রদর্শন করে। এতে বেশ কিছু মানুষ আহত হয়।  
গতকাল ১২ এপ্রিল রাতে ওইসব এলাকায় চরম উত্তেজনা হওয়ার সম্ভাবনা দেখা দেয়। প্রেক্ষিতে রোববার ১৩ এপ্রিল দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান ১৪৪ ধারা জারি করে পুলিশ মোতায়েন করেন।
প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা মোতাবেক উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেংমারি মৌজার কাউন্সিল বাজার ও ধর্মগড় মৌজার চেকপোস্ট বাজার এবং উভয় সংলগ্ন এলাকায় স্থানীয় জনগণের মাঝে চরম উত্তেজনা বিরাজ করায়  ওইসব এলাকায় বিবাদ বা হানাহানি সৃষ্টির মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। জনস্বার্থে এবং জনগণের জানমাল ও শান্তিশৃংখলা রক্ষার্থে উক্ত এলাকায় ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করেছে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান। সেইসাথে পুনরাদ্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা চলাকালীন সময়ে ওইসব এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোন ধরণের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, ০৫ (পাঁচ) বা তার অধিক সংখ্যক ব্যক্তির একত্র চলাফেরা, সভা, সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে উপজেলা প্রশাসন জানান।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আরশেদুল হক জানান, ১৪৪ ধারা জারিকৃত এলাকা জুড়ে পুলিশ, বিজিবিসহ ৪৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
প্রসঙ্গত: গত বৃহস্পতিবার ও শুক্রবার ৯, ১০ এপ্রিল হরিপুর উপজেলার আটঘরিয়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রাম বাসিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাণীশংকৈলে থমথমে অবস্থা; ১৪৪ ধারা জারি

আপডেট সময় ০৭:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫