শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও হারল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন ফিকে হয় বাংলাদেশের। সেই ক্যারিবিয়ানদের বিপক্ষে আবারও হারল বাংলাদেশ। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হন নিগার-নাহিদারা। ম্যাচে ৩ উইকেটে হারে বাংলাদেশ।

পাকিস্তানের লাহোর সিটি ক্রিকেট মাঠে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ভালো শুরুর পরও ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রানে থামে ইনিংস। জবাবে ৪৬ ওভারে ৭ উইকেটে ২২৮ করে উইন্ডিজরা।

২২৮ রানের লক্ষ্য খুব বড় নয়। সেটি তাড়া করতে নেমে ক্যারিবীয় নারীরা ধীরেসুস্থে এগোতে থাকে গন্তব্যের দিকে। ৭৪ রানে ৩ উইকেট তুলে অবশ্য ম্যাচ কিছুটা জমিয়ে তুলেছিল বাংলাদেশ। কিন্তু, ধরে রাখতে পারেনি তা। ছোট ছোট ইনিংসে রানের ব্যবধান কমাতে থাকে ক্যারিবীয় ব্যাটাররা।

স্টেফানি টেইলর ৩৬ ও অধিনায়ক হেইলি ম্যাথুস ৩৩ করে দলের ভিত মজবুত করেন। যেখানে দাঁড়িয়ে জয়ের পথ সুগম করেন চিনেল্লি হেনরি। ৪৮ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি।

আগে ব্যাটিংয়ে নেমে ১৬ রানে ওপেনার সুবহানা মুস্তারির উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন শারমিন আক্তার সুপ্তা ও ফারজানা হক পিংকি মিলে। দুজনের জুটিতে আসে ১১৮ রান। কিন্তু, ২৮তম ওভারে বিদায় নেন দুজনই। তাদের ফেরান আলিয়া অ্যালেন। প্রথমে ফিরতি ক্যাচে বিদায় করেন ৭৮ বলে ৪২ রান করা ফারজানাকে। এক বল বাদে অসাধারণ ইনসুইংয়ে বোল্ড করেন শারমিনকে। আউট হওয়ার আগে ৭৯ বলে ৬৭ রান করেন শারমিন।

দুই সেট ব্যাটার সাজঘরে ফিরলেও আশার আলো হয়ে ক্রিজে ছিলেন অধিনায়ক জ্যোতি। আগের তিন ম্যাচে দুই ফিফটি ও একটি সেঞ্চুরি করা জ্যোতি জ্বলে উঠতে ব্যর্থ। ১০ বলে ৫ রান করে বোল্ড হন অ্যালেনের বলেই। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ্। থেমেছে রানের গতি।

শেষদিকে নাহিদা আক্তারের ২৫ এবং ৫টি চারে রাবেয়া খানের ২০ বলে অপরাজিত ২৩ রান বাংলাদেশকে এনে দেয় মোটামুটি একটা সংগ্রহ।

৪ ম্যাচ শেষে ৩ জয়ে বাংলাদেশের পয়েন্ট ৬। আগামী ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সরাসরি বিশ্বকাপ খেলতে হলে ম্যাচটি থেকে পয়েন্ট বের করতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও হারল বাংলাদেশ

আপডেট সময় ০৬:০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫