শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন
সিলেট টেস্টের তৃতীয় দিন

বৃষ্টিবিঘ্নিত দিনে এগিয়ে বাংলাদেশ

পুরো দিনে বাধা এসেছে একাধিকবার। প্রথমে বৃষ্টি। সিলেটে সকালজুড়ে হওয়া বর্ষণে ভেস্তে যায় প্রথম সেশন। দ্বিতীয় সেশনটা ঠিকঠাক খেলা হয়েছে। তাতে জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। লিড নিয়ে তৃতীয় সেশন শুরু করে বাংলাদেশ। কিন্তু, তা শেষ করতে পারেনি। এবার বাধা আলোকস্বল্পতা।

বৃষ্টি ও আলোর বাধা পেরিয়ে যতটুকু খেলা হয়েছে, তাতে তৃতীয় দিন শেষে আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশ এগিয়ে ১১২ রানে। দ্বিতীয় ইনিংসে ৫৭ ওভারে ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ১১২ রানের লিড নিয়ে আগামীকাল মাঠে নামবেন দুই অপরাজিত ব্যাটার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিক। শান্তর নামের পাশে যোগ হয়েছে ৬০ রান, জাকেরের ২১।

২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন মাঠে নামে বাংলাদেশ। ১ উইকেটে ৫৭ থেকে ৭৩ রানে ঘটে দ্বিতীয় উইকেটের পতন। লিড নেওয়ার আগেই সাজঘরের পথ ধরেন জয়। তাকে বিদায় করেন ব্লেসিং মুজারাবানি। ৩৩ রান আসে তার ব্যাট থেকে। ফিফটির সম্ভাবনা জাগিয়ে বিদায় নেন মুমিনুলও। ৪৭ রান করে আউট হন ভিক্টর নায়ুচির বলে। এর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে মিলে ৬৫ রানের জুটি গড়েন মুমিনুল। তার বিদায়ে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। ৪ রান করা মুশফিককে ফেরান মুজারাবানি।

৪ উইকেটে ১৫৫ রানে আজকের শেষ সেশন শুরু করে বাংলাদেশ। ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে বিকেলে কোনো উইকেট যেতে দেননি শান্ত ও জাকের। এর মধ্যে অর্ধশতক তুলে নেন অধিনায়ক শান্ত। তার ফিফটি ও দলের লিড, কাল শুরু করার আগে অনুপ্রেরণা আছে ভালো করার।

জিম্বাবুয়েকে ২৭৩ রানে অলআউট করলো বাংলাদেশ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিলেট টেস্টের তৃতীয় দিন

বৃষ্টিবিঘ্নিত দিনে এগিয়ে বাংলাদেশ

আপডেট সময় ০৫:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫