শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে সুন্দরবনে হরিণ শিকারের চেষ্টায় যুবক আটক

মাসুদ রানা, মোংলা
সুন্দরবন থেকে হরিণ শিকারের ১৫০ফুট ফাঁদসহ মোঃ জুয়েল নামের এক চোরা শিকারীকে আটক করেছেন বনবিভাগ। বৃহস্পতিবার ভোরে সুন্দরবন পূর্ব বনবিভাগ শরণখোলা রেঞ্জের বগি স্টেশনের চরখালী টহল ফাঁড়ি সংলগ্ন অভয়ারণ্য থেকে তাকে আটক করা হয়। এ সময়ে অপর দুই চোরা শিকারী গহীন বনে পালিয়ে যান।

আটক চোরা শিকারী জুয়েল ঢাকার ডেমরা থানার মোঃ জালালের ছেলে। বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ী এলাকায় তার শ্বশুর মোঃ মনো হাওলাদারের বাড়ীতে এসে সুন্দরবনে হরিণ শিকার করতে গিয়ে আটক হয়েছেন তিনি।
সুন্দরবন পূর্ব বিভাগের চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মতিউর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের অভ্যন্তরে নিয়মিত টহলকালে বগি স্টেশনের চরখালী টহল ফাঁড়ির কাছে অভয়ারণ্য থেকে ফাঁদ পেতে অপেক্ষারত অবস্থায় ১৫ ফুট ফাঁদসহ জুয়েল নামে এক চোরা শিকারীকে আটক করা হয়েছে। এ সময় আটককৃতের সাথে থাকা অপর দুই চোরা শিকারী গহীন বনে পালিয়ে যান। পালিয়ে যাওয়াদেরও আটকের চেষ্টা চলছে বলে জানায় বনবিভাগ।
এদিকে আটককৃতের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরেই বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে সুন্দরবনে হরিণ শিকারের চেষ্টায় যুবক আটক

আপডেট সময় ১০:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

মাসুদ রানা, মোংলা
সুন্দরবন থেকে হরিণ শিকারের ১৫০ফুট ফাঁদসহ মোঃ জুয়েল নামের এক চোরা শিকারীকে আটক করেছেন বনবিভাগ। বৃহস্পতিবার ভোরে সুন্দরবন পূর্ব বনবিভাগ শরণখোলা রেঞ্জের বগি স্টেশনের চরখালী টহল ফাঁড়ি সংলগ্ন অভয়ারণ্য থেকে তাকে আটক করা হয়। এ সময়ে অপর দুই চোরা শিকারী গহীন বনে পালিয়ে যান।

আটক চোরা শিকারী জুয়েল ঢাকার ডেমরা থানার মোঃ জালালের ছেলে। বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ী এলাকায় তার শ্বশুর মোঃ মনো হাওলাদারের বাড়ীতে এসে সুন্দরবনে হরিণ শিকার করতে গিয়ে আটক হয়েছেন তিনি।
সুন্দরবন পূর্ব বিভাগের চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মতিউর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের অভ্যন্তরে নিয়মিত টহলকালে বগি স্টেশনের চরখালী টহল ফাঁড়ির কাছে অভয়ারণ্য থেকে ফাঁদ পেতে অপেক্ষারত অবস্থায় ১৫ ফুট ফাঁদসহ জুয়েল নামে এক চোরা শিকারীকে আটক করা হয়েছে। এ সময় আটককৃতের সাথে থাকা অপর দুই চোরা শিকারী গহীন বনে পালিয়ে যান। পালিয়ে যাওয়াদেরও আটকের চেষ্টা চলছে বলে জানায় বনবিভাগ।
এদিকে আটককৃতের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরেই বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।
আরো পড়ুন : জনসাধারণের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড পশ্চিম জোন

Share this news as a Photo Card