শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

৩২ বিমানবন্দরে প্লেন চলাচল বন্ধ করল ভারত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতময় ঘটনার প্রেক্ষিতে ভারতের বেসামরিক উড়োজাহাজ চলাচল মন্ত্রণালয় আগামী ১৫ মে সকাল পর্যন্ত দেশটির ৩২টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে। ভারতের ‘অপারেশন সিঁদুর’ ও পাকিস্তানের পাল্টা ‘অপারেশন বুনিয়ান ইন মারসুস’ সামরিক অভিযানের কারণেই ওই বিমানবন্দরগুলোতে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতের বেসরকারি উড়োজাহাজ চলাচল মন্ত্রণালয়ের বন্ধ ঘোষণা করা বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে- চন্ডিগড়, শ্রীনগর, অমৃতসর, লুধিয়ানা, ভুন্তার, কিষেণগড়, পাতিয়ালা, শিমলা, ধরমশালা ও বাথিন্ডার মতো প্রসিদ্ধ বিমানবন্দর। এই নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যান্য বিমানবন্দরগুলো হলো- জয়সালমার, যোধপুর, লেহ, বিকানের, পাঠানকোট, জম্মু, জামনগর ও ভুজ বিমানবন্দর।

ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ ও এর সঙ্গে জড়িত বিমান চলাচল কর্তৃপক্ষগুলো এ সংক্রান্ত বেশকিছু নোটিশ টু এয়ারম্যান (নোটাম) জারি করেছে। এসব নোটিশে বলা হয়েছে ৯ মে থেকে ১৫ মে ভোর পর্যন্ত দেশের ৩২টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকবে।

নোটাম জারির পর এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, ভিস্তারা ও স্পাইসজেটসহ অন্যান্য বিমান সংস্থাগুলো ভ্রমণ সতর্কতা জারি করেছে। তারা কার্যক্রম বন্ধ হওয়া বিমানবন্দরগুলোতে ফ্লাইট বাতিল করেছে।

ভারতের বেসামরিক উড়োজাহাজ চলাচল মন্ত্রণালয় দেশটির প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত থাকায় সার্বিক অবস্থার ওপর ভিত্তি করে বর্তমান বিধিনিষেধ বাড়ানো বা পরিবর্তন করা হতে পারে বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি।

ভারতের জম্মু-কাশ্মীরে পাকিস্তানের ড্রোন হামলা

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

৩২ বিমানবন্দরে প্লেন চলাচল বন্ধ করল ভারত

আপডেট সময় ০৬:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫