শিরোনাম :

ভারতের জম্মু-কাশ্মীরে পাকিস্তানের ড্রোন হামলা

এবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। আজ বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টার দিকে জম্মু শহরে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই পুরো শহরে সাইরেন বাজতে শুরু করে। বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ। খবর এনডিটিভির।

স্থানীয় সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হামলার কারণে শহরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মোবাইলফোন পরিষেবাও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের পাঠানো ভিডিও ফুটেজে আকাশে আলোর ঝলক দেখা গেছে।

এটিকে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনগুলোকে প্রতিহত করার ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে।

জম্মু ছাড়াও প্রায় ৩০০ কিলোমিটার দূরের শহর কুপওয়ারা ও পাঞ্জাবের নিকটবর্তী পাঠানকোট শহরেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। সতর্কতা হিসেবে পাঞ্জাবের গুরুদাসপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক সীমান্ত এলাকা সাম্বা ও আখ্নূরে ইতোমধ্যেই তীব্র গোলাগুলি চলছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে ভারত সরকার জানান, আজ ভোরে শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড়সহ ১৫টি শহরের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান, যা ভারতীয় সশস্ত্র বাহিনী ব্যর্থ করে দিয়েছে। এরপর ভারতীয় সামরিক বাহিনী লাহোরসহ বেশ কয়েকটি স্থানে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও সিস্টেমগুলোকে লক্ষ্য করে নিষ্ক্রিয় করে দেয়।

তবে এই হামলার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গত মঙ্গলবার ভারতের করা হামলার প্রতিক্রিয়ায় এই এই ড্রোন হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার হয়েছে; দাবি ভারতের

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভারতের জম্মু-কাশ্মীরে পাকিস্তানের ড্রোন হামলা

আপডেট সময় ১০:২২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫