শিরোনাম :
ইরানের হুমকির মুখে ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে বিএনপির সরকার? রাজধানীতে অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫, মামলা ৫১টি ঢাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-ক্যামেরায় চলছে নজরদারি ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন হামলার হুমকির মুখে কঠোর ইরান, বিক্ষোভ দমনে সর্বোচ্চ সতর্কতা চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল দুই শিশুর

সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল ঢাবি, ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলনেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি জানিয়েছে ছাত্রদল। সংগঠনটির অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন হত্যার ঘটনা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ও পরবর্তীতে ন্যূনতম জবাবদিহিতাও দেখায়নি।

আজ বুধবার (১৪ মে) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল ও ঢাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ‘ঢাবির ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে, প্রাইম বিশ্ববিদ্যালয়ে আমাদের এক নেতাকে হত্যা করা হয়েছে। সর্বশেষ শাহরিয়ার আলম সাম্যকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। অথচ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় থেকেছে।’

নাছির উদ্দিন আরও অভিযোগ করেন, ‘৫ আগস্টের পর প্রশাসনের নির্লিপ্ত ভূমিকার কারণে একটি ছাত্রসংগঠন বিভিন্ন হলে দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে। ফজলুল হক হলের ঘটনায় সন্ত্রাসীদের বিচার হয়নি, তদন্তও হয়নি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হত্যার বিচার প্রক্রিয়াও শুরু হয়নি।’

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘একজন শিক্ষার্থীকে ক্যাম্পাসের ভেতর মধ্যরাতে কুপিয়ে হত্যা করা হলো, অথচ উপাচার্য নির্বিকার। তিনি কীভাবে দায়িত্বে বহাল থাকেন, সেটি আমাদের প্রশ্ন।’

ছাত্রদল নেতারা উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের পদত্যাগ দাবি করেন। তারা হুঁশিয়ারি দেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধেই নয়, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও আন্দোলনে নামতে বাধ্য হবে ছাত্রদল।

নিহত সাম্যর গ্রামের বাড়িতে শোকের মাতম

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরানের হুমকির মুখে ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল দুই শিশুর

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল ঢাবি, ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের

আপডেট সময় ০৬:১৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫