শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণায় চমক বিসিবি’র

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শেষ হয়েছে। আগামী ২৫ জুন কলম্বোতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর দুই দল মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। ৫০ ওভারের ক্রিকেটের জন্য সোমবার চমক রেখে ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে ফিরেছেন লিটন দাস ও নাঈম শেখ। সর্বশেষ খেলা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না লিটন। নাঈম তারও আগে দেশের জার্সিতে খেলেছেন।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্কোয়াড ছিল ১৫ জনের। লঙ্কানদের বিপক্ষে ১৬ জনের স্কোয়াড দিয়েছে গাজী আশরাাফ হোসেন লিপুর নেতৃত্বে থাকা নির্বাচক কমিটি। আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চার ক্রিকেটার। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ দুইজন অবসর নিয়েছেন। এর বাইরে নাসুম আহমেদ ও সৌম্য সরকার বাদ পড়েছেন। ফিরেছেন তানভীর ইসলাম, নাঈম শেখ, হাসান মাহমুদ, লিটন দাস ও শামীম হোসেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ অবসরে চলে গেছেন। ফলে তাদের জায়গা খালিই ছিল। এই জায়গা পূরণ করবেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে অধিনায়ক মিরাজ হয়তো মাহমুদউল্লাহর জায়গায় ব্যাটিং করবেন। অন্যদিকে মুশফিকের বদলি হিসেবে দেখা যাবে লিটনকে। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন না তিনি। একটি টুর্নামেন্ট শেষে দলে ফিরতে যাচ্ছেন।

নাঈম হাসানকে ফেরাতে বাদ পড়তে হয়েছে সৌম সরকারকে। নাঈম ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে ভালো খেলার পুরস্কার পেয়েছেন। ২০২৩ সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেছিলেন। সেই লঙ্কানদের বিপক্ষেই ফিরলেন তিনি। এদিকে ইনজুরি সমস্যায় ভুগতে থাকা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ফিরছেন শ্রীলঙ্কা সিরিজে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল: পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শামীম হোসেন।

টেস্টের অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণায় চমক বিসিবি’র

আপডেট সময় ১১:৩৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫