শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

সাইফের চোখে এখন ফাইনাল

শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ম্যাচে ৪৫ বলে ৬১ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচসেরা হন ওপেনার সাইফ হাসান। জয়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে তিনি জানালেন, দল এক ধাপ এগিয়েছে, এবার সময় বড় স্বপ্ন দেখার। ফাইনাল খেলার বিশ্বাস নিয়েই তারা আমিরাত গেছেন।

এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্যটা যে ফাইনাল খেলা তা আরো একবার মনে করিয়ে দিলেন সাইফ। তিনি বলেন, ‘অবশ্যই। এখানে আসার আগে থেকেই আমাদের বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলব। আমরা এক ধাপ এগিয়েছি। এখনো দুটি ম্যাচ বাকি আছে। আমাদের পরবর্তী লক্ষ্য পরের ম্যাচ।’

এশিয়া কাপে গ্রুপ পর্বে সুপার ফোরে উঠতে আফগানিস্তোনের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের ওপর নির্ভর করতে হয়েছে বাংলাদেশকে। সুপার ফোরের প্রথম ম্যাচে এসেই লঙ্কানদের হারিয়ে দিল টাইগাররা।

এই জয় বাংলাদেশের ফাইনালে যাওয়ার পথটাকে সহজ করেছে। সাইফ মনে করেন, এখন বড় স্বপ্ন দেখার সাহস সময়। তিনি বলেন, ‘অবশ্যই, বড় স্বপ্ন দেখা উচিত। তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। আমাদের পরের ম্যাচ ভারতের বিপক্ষে এবং আমাদের পুরো মনোযোগ এখন সেই ম্যাচেই থাকবে। পরেরটা পরে দেখা যাবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক ছিলেন পেসার মুস্তাফিজুর রহমানও। শেষ ওভারের আগেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। তার প্রশংসায়ও মুখর সাইফ হাসান। তিনি বলেন, ‘ফিজ ভাইয়ের বোলিং তো সব সময়ই অসাধারণ। উনি গত কয়েক মাস ধরেই খুব ভালো ছন্দে আছেন। আজকের ম্যাচেও উনি কম রান দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন। উনি একজন বিশ্বমানের বোলার এবং এই ধরনের পরিস্থিতিতে খেলাটা তার জন্য অনেক সহজ।’

সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের ঝুলিতে এখন দুই পয়েন্ট। ফাইনালে জায়গা করে নিতে হলে পরবর্তী দুটি ম্যাচের অন্তত একটি জিততে হবে লিটনদের। ভারতের বিপক্ষে ম্যাচ এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সাইফের কথায় দলের আত্মবিশ্বাসটা আরো একবার ফুটে উঠেছে।

লিটনরা তাদের লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তিনবার এশিয়া কাপের ফাইনালে খেলেছে বাংলাদেশ। তবে প্রতিবারই শিরোপার খুব কাছাকাছি গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে টাইগারদের। এবার সুপার ফোরে দুর্দান্ত শুরু করার পর আরও একটি ফাইনালের কাছাকাছি লিটনরা।

রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে শুরু বাংলাদেশের

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সাইফের চোখে এখন ফাইনাল

আপডেট সময় ০১:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫