শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

বিবিসির বিরুদ্ধে হাজার কোটি ডলারের মানহানির মামলা করলেন ট্রাম্প

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) বিরুদ্ধে বিশাল অঙ্কের মানহানির মামলা দায়ের করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারির তার দেওয়া ভাষণের একটি সম্পাদিত অংশ ‘প্যানোরামা’ নামক প্রামাণ্যচিত্রে ব্যবহার করার অভিযোগে তিনি এই আইনি পদক্ষেপ নিলেন।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফ্লোরিডায় দায়ের করা আদালতের নথি অনুযায়ী, সম্প্রচার মাধ্যমটির বিরুদ্ধে মানহানি ও বাণিজ্য আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন ট্রাম্প। তিনি এই দুটি অভিযোগের প্রতিটির জন্য ৫ বিলিয়ন ডলার করে মোট ১০ বিলিয়ন ডলারের (প্রায় এক হাজার কোটি ডলার) ক্ষতিপূরণ দাবি করেছেন।

ট্রাম্পের আইনি দলের অভিযোগ, বিবিসি ইচ্ছাকৃত ‘বিদ্বেষপূর্ণভাবে ও প্রতারণামূলকভাবে’ তার বক্তব্য সম্পাদনা করে তাকে হেয় করেছে। গত মাসে ট্রাম্প ঘোষণা করেছিলেন, তিনি ২০২৪ সালে মার্কিন নির্বাচনের আগে যুক্তরাজ্যে প্রচারিত এই প্রামাণ্যচিত্রের জন্য বিবিসির বিরুদ্ধে মামলা করবেন।

ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি মনে করি আমাকে এটা করতেই হবে। তারা প্রতারণা করেছে। তারা আমার মুখ থেকে বের হওয়া কথাগুলো বদলে দিয়েছে।’

২০২১ সালের ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটলে দাঙ্গার আগে ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, ‘আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমরা আমাদের সাহসী সিনেটর, কংগ্রেস সদস্য ও মহিলাদের উৎসাহিত করব।’

এই বক্তব্যের প্রায় ৫০ মিনিট পরে তিনি বলেন, ‘আমরা লড়াই করি। আমরা নরকীয় লড়াই করি।’

প্যানোরামা অনুষ্ঠানে দেখানো ক্লিপটিতে দুটি অংশ এক করে দেখানো হয়, যেখানে তিনি বলছেন–আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমি তোমাদের ‍সঙ্গে থাকব। আমরা লড়াই করি। আমরা নরকীয় লড়াই করি।

বিবিসিতে এমনভাবে সম্পাদনা করা হয়েছিল যেখানে মনে হয় তিনি সরাসরি সহিংসতা উসকে দিচ্ছেন।

যদিও বিবিসি নভেম্বর মাসে এই ভুল সম্পাদনার জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছিল। তবে তারা কোনো ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি।

মামলা দায়েরের বিষয়ে বিবিসি এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিবিসির বিরুদ্ধে হাজার কোটি ডলারের মানহানির মামলা করলেন ট্রাম্প

আপডেট সময় ১১:৪৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫