শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

ভারতে খেলতে যাওয়া নিয়ে বাংলাদেশকে সময় বেঁধে দিল আইসিসি

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে না যওয়ার নিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ইস্যু নিয়ে আইসিসির সঙ্গে ১৭ দিনের আলোচনা শেষে, এবার সিদ্ধান্ত এলো। আজ বুধবার (২১ জানুয়ারি) ভার্চুয়ালি সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইসিসির সভায় ভোটাভুটি শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারতে না গেলে বাংলাদেশের পরিবর্তে নতুন দল নেওয়া হবে। বাংলাদেশকে নিজেদের সিদ্ধান্ত চূড়ান্ত করতে সময়ও বেঁধে দিয়েছে আইসিসি। সরকারের সঙ্গে আলোচনা করতে বিসিবিকে একদিন সময় দেওয়া হয়েছে।

আইসিসির এই ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়াও পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সহ আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সভায়।

আইসিসির পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন- আইসিসি সভাপতি জয় শাহ, প্রধান নির্বাহী (সিইও) সঞ্জোগ গুপ্ত, ভাইস চেয়ারম্যান ইমরান খাজা, জেনারেল ম্যানেজার (ইভেন্টস এবং করপোরেট কমিউনিকেশনস) গৌরব সাক্সেনা এবং জেনারেল ম্যানেজার (ইন্টিগ্রিটি ইউনিট) অ্যান্ড্রু এফগ্রেভ।

এর আগে গত ৪ জানুয়ারি নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিতে প্রথমবার ই-মেইল করে বাংলাদেশ। পরবর্তীতে আবারও বিশদভাবে সমস্ত বিষয় তুলে ধরে দ্বিতীয়বার ই-মেইল করে বিসিবি।

পরে আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্সে মিটিং করেছে বিসিবি। সেখানে বাংলাদেশকে নিজেদের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার জন্য জানায় আইসিসি। তবে নিজেদের সিদ্ধান্ত অপরিবর্তিত রাখার কথা জানিয়ে দিয়েছে বিসিবি। গত ১৭ জানুয়ারি সশরীরে অনুষ্ঠিত হওয়া বৈঠকেও একই আলোচনা হয়।

তবে সর্বশেষ বৈঠকে নূন্যতম লজিষ্টিক পরিবর্তন করে গ্রুপ পরিবর্তন করে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আলোচনা হয়েছিল। ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডকে ‘সি’ গ্রুপে দিয়ে বাংলাদেশকে ‘বি’ গ্রুপে দেওয়ার আলোচনা হয়েছিল।

তবে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) এতে রাজি নয় বলে জানা গেছে। ইসএনপিএনক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে গিয়ে ক্রিকেট খেলতে চায় না আয়ারল্যান্ডও।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভারতে খেলতে যাওয়া নিয়ে বাংলাদেশকে সময় বেঁধে দিল আইসিসি

আপডেট সময় ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬