শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

দুই বছর পর রাফা সীমান্ত খুলে দিলো ইসরায়েল

প্রায় দুই বছর বন্ধ থাকার পর গাজা ও মিসরের মধ্যকার রাফা সীমান্ত পারাপার পরীক্ষামূলকভাবে পুনরায় চালু করেছে ইসরায়েল। এতদিন হাজার হাজার অসুস্থ ও আহত ফিলিস্তিনি বিদেশে জরুরি চিকিৎসার জন্য আকুল অপেক্ষায় রয়েছেন। তবে সীমান্ত খোলার আবহের মধ্যেই গাজায় আবারও রক্তক্ষয়ী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সংবাদ জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে ঘোষিত তথাকথিত ‘স্থায়ী যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে গতকাল শনিবার ছিল গাজার অন্যতম রক্তক্ষয়ী দিন। উত্তর ও দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ছয়জনই শিশু।

আল-জাজিরার তথ্যমতে, এই যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫০৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৪০৫ জন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের এই ভয়াবহ হামলায় এ পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৭৬৯ জনে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭১ হাজার ৪৮৩ জন। অন্যদিকে, গত বছরের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত হন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দুই বছর পর রাফা সীমান্ত খুলে দিলো ইসরায়েল

আপডেট সময় ০৭:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬