শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

উদ্ধার হওয়া মায়াবী হরিণটিকে ফেরত দেওয়া হলো বনে

মোংলার লোকালয় থেকে উদ্ধার হওয়া একটি মায়াবী হরিণ ফের বনে ফেরত পাঠানো হয়েছে। তেলিখালী এলাকা থেকে গ্রামবাসীর সহায়তায় হরিণটি উদ্ধার করে বনবিভাগ। তবে হরিণটি পশুর নদী সাঁতরে লোকালয়ে এসেছে নাকি চোরা শিকারীরা ধরে এনেছে তা নিয়ে বনবিভাগের অনুসন্ধান চলছে। 
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকায় রবিবার দুপুরে একটি মায়াবী চিত্রা হরিণ ছোটাছুটি করতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে দুপুরেই বনবিভাগের সদস্যরা স্থানীয়দের সহায়তায় হরিণটি উদ্ধার করে। উদ্ধার হওয়া হরিণটি সুস্থ থাকায় সেটিকে পুনরায় আবার বনে ছেড়ে দিয়েছে বনবিভাগ।
তবে স্থানীয়রা বলেন, পশুর নদীর পার হয়ে হরিণটি রবিবার কোন এক সময়ে তেলিখালী এলাকায় চলে আসে। পরে ওই এলাকায় ছোটাছুটি করতে থাকে।
এদিকে স্থানীয়দের এমন বক্তব্য মানতে নারাজ বনবিভাগ। বনবিভাগের কর্মকর্তা দীপন চন্দ্র দাস বলেন, এতো বড় পশুর নদী পার হয়ে একটি হরিণ লোকালয়ে চলে আসাটা কোনভাবেই সম্ভব নয়। বরং চোরা শিকারীরা এটিকে শিকার করে আনার পর কেউ হয়তো দেখে ফেলায় এটিকে তারা ছেড়ে দিয়েছে, প্রাথমিকভাবে এমনটা ধারণা করা হচ্ছে। তারপরও এ বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।
এদিকে মোংলার লোকালয় থেকে এর আগেও বিভিন্ন সময়ে বেশ কয়েকটি হরিণ উদ্ধারের ঘটনা ঘটেছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

উদ্ধার হওয়া মায়াবী হরিণটিকে ফেরত দেওয়া হলো বনে

আপডেট সময় ০৭:৫৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬