শিরোনাম :
দেশের রিজার্ভ ফের বাড়ল স্থানীয় নির্বাচনে সেনা নয়, দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করছে: সিইসি মেয়েদের উপবৃত্তি পুনর্বহাল নিয়ে সমীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর চালু হলো ‘ঘুষ.সাইট’–দুই দিনে ৮০৪ অভিযোগে ঘুষের অঙ্ক ১৩ কোটি ৬৫ লাখ টাকা তিন শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ, ৬১ হাজার শ্রমিকের চাকরিহীনতা রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে সন্দেহ, যে তথ্য দিল ফরেনসিক বিভাগ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড ১০ জন খালাস আট অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি সার্ক শক্তিশালী করার অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমানের মুঠোফোনে অবৈধ ঋণ অ্যাপের ভয়ংকর ফাঁদ

মোংলায় মাছের ঘের দখল ও হামলা নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

মোংলায় চিলা ইউনিয়নে মাছের ঘের দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত কয়েকদিনের ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ২৬ মার্চ রাতে   স্বেচ্ছাসেবক দলের এক নেতার ওপর হামলার ঘটনা ঘটলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয়রা।পরিস্থিতি বর্তমানে কিছুটা শান্ত থাকলেও দুই পক্ষই  অবস্থান ফিরে পেতে অনড় রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোংলার চিলা ইউনিয়নের  একটি  মৎস্য ঘেরের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির দুটি প্রভাবশালী গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের একজন শীর্ষ নেতা এবং অপর পক্ষে রয়েছেন স্থানীয় পর্যায়ের অপর এক বিএনপি নেতা।

প্রত্যক্ষদর্শীরা জানান,  ঘেরের দখল নিতে গেলে উভয় পক্ষের কর্মীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান  নেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিসোটার  মারামারির  ঘটনা ঘটে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পলাশের  দাবি, প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে এবং ঘের দখল নিতে হামলা চালায় । হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে   চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে ।

অন্যদিকে, অপর পক্ষ এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তারা তাদের বৈধ মালিকানাধীন ঘের রক্ষা করতে গেলে প্রতিপক্ষের বাধার মুখে পড়ে।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পলাশ ও তার সমার্থকরা  হামলা চালায় হামলায় তাদের  বেশ কয়েকজন আহত হয়েছে। আহতরা  হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোংলা থানা পুলিশ এলাকায় টহল জোরদার করেছে। পুলিশ জানিয়েছে, কোনো পক্ষকেই আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না।

মোংলা থানার   ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন   “আমরা যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে সতর্ক রয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

দেশের রিজার্ভ ফের বাড়ল

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মুঠোফোনে অবৈধ ঋণ অ্যাপের ভয়ংকর ফাঁদ

২৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় মাছের ঘের দখল ও হামলা নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

আপডেট সময় ০৩:৩৪:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬