শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

টেস্ট ক্রিকেটে উন্নতি করছে বাংলাদেশ : শান্ত

ঢাকা টেস্টে দুই ইনিংসেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত। ছবি : এএফপি

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। টেস্ট ফরম্যাটে ঘরের মাঠে পাকিস্তানকে প্রথমবারের মত হারায় টাইগাররা। এই ঐতিহাসিক জয়ই প্রমাণ করে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ধীরে ধীরে উন্নতি করছে। ম্যাচ শেষে এমনটাই বলেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (১২ মে) ঢাকা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘টেস্ট জয়ে আমি খুব খুশি। ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি গর্বিত। গত কয়েক মাস আমরা কঠোর পরিশ্রম করেছি। ধীরে ধীরে আমরা টেস্ট ক্রিকেটে উন্নতি করছি, এটাই সব সময় চেয়েছিলাম।’

বাংলাদেশের টেস্ট অধিনায়ক যোগ বলেন, ‘ম্যাচ জেতাই মূল লক্ষ্য ছিল। কোচও এই মেসেজই দিয়েছেন। আমরা সবাই বিশ্বাস নিয়ে মাঠে নেমেছিলাম। একবারের জন্যও আমরা ড্র বা হারের চিন্তা করিনি।’

পঞ্চম দিনের প্রথম সেশনের শেষভাগে ৯ উইকেটে ২৪০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে বাংলাদেশ। এসময় বাংলাদেশের লিড ছিল ২৬৭ রানের। কিন্তু আরও ১৫-২০ রান করার ইচ্ছা ছিল শান্তর। দলের বোলিং অ্যাটাকের কথা চিন্তা করে তখনই ইনিংস ঘোষণা করেন তিনি।

তাসকিন-মিরাজ-রানাদের ওপর আস্থার কথা জানিয়ে শান্ত বলেন, ‘ব্যাটিংয়ে সকাল থেকে ক্লিয়ার ছিলাম আমরা কী করতে চাই। আমাদের ইচ্ছা ছিল আরও ১৫/২০ রান করার। কিন্তু একসময় মনে হয় যে এরকম সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। এই সিদ্ধান্তটা নেওয়ার পেছনে কারণ হলো আমাদের বোলিং অ্যাটাক।’

বোলারদের কৃতিত্ব দিয়ে শান্ত বলেন, ‘এই ইনিংসে মিরাজ যেভাবে শুরু করেছে, তাসকিন যেভাবে প্রথম উইকেটটা নিল, সেখান থেকে মোমেন্টাম পাওয়া গেছে। তারপরে তাইজুল ভাই মিডল ওভারে দারুণ বোলিং করেছেন। বিশেষ করে এই ইনিংসে তাসকিন এবং রানার এই স্পেলটা অসাধারণ ছিল।’

‘আমাদের ভালো পাঁচটা বোলার আছে বলেই এমন সাহস নিতে পেরেছি। তবে বোলিং ইউনিটে আরও উন্নতির জায়গা আছে। রানার বিষয়ে যেটা হয়েছে, উইকেট একটু ড্রাই ছিল এবং সে জোরে বল করলে লাইনটা কী হবে তা নিয়ে আলাপ হয়েছে। এখানে মুশফিক ভাইকেও ক্রেডিট দিতে হবে কারণ উনি রানার সঙ্গে অনেক আলোচনা করেছেন’— যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

টেস্ট ক্রিকেটে উন্নতি করছে বাংলাদেশ : শান্ত

আপডেট সময় ০২:৪৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬